বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের আটটি বিভাগেই শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১টা থেকে শুরু হওয়া এই সময়ের মধ্যে রংপুর, ঢাকা, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার বেশি গতিতে দমকা ও ঝড়ো হাওয়া সহ কালবৈশাখী তাণ্ডব চালাতে পারে। এ সময় ঝড়ের সঙ্গে বজ্রপাত এবং কিছু কিছু স্থানে শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।



