• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home প্রবাসী

১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
নভেম্বর ১৯, ২০২৬
in প্রবাসী
0
১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে
ইউরোপের জনপ্রিয় গন্তব্য ইতালিতে কাজের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিসহ নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকেরা। দেশটির শ্রমবাজারের চাহিদা পূরণে ২০২৭ সালের জন্য মোট ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নিয়োগের কোটা নির্ধারণ করেছে ইতালি সরকার। কৃষি, পর্যটন, গৃহস্থালি পরিচর্যা ও অন্যান্য খাতে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে।

ইতালির স্বরাষ্ট্র, শ্রম ও সামাজিক নীতি, কৃষি এবং পর্যটন মন্ত্রণালয়ের যৌথ নির্দেশনায় এ কোটা নির্ধারণ করা হয়েছে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, মোট কোটার মধ্যে ৭৬ হাজার ২০০ জন অমৌসুমি, ৮৯ হাজার জন মৌসুমি এবং ৬৫০ জন স্বনির্ভর পেশায় কাজের সুযোগ পাবেন। অমৌসুমি কর্মীদের জন্য নির্ধারিত কোটার মধ্যে ১৪ হাজার জনের বরাদ্দ রাখা হয়েছে পারিবারিক পরিচর্যা খাতে।

 

আবেদন করবেন যেভাবে

ইতালিতে কাজ করতে আগ্রহী প্রার্থীদের দেশটির নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদন করতে হবে। সাধারণত ‘ফ্লো ডিক্রি’র আওতায় বিদেশি কর্মী নিয়োগের কার্যক্রম পরিচালিত হয়। এ প্রক্রিয়ায় অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় তথ্য জমা দিতে হয়। ইতালি সরকারের নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের কর্মী প্রবেশের আবেদনের প্রাথমিক তথ্য অনলাইনে পূরণের কার্যক্রম শুরু হয়েছে গত ২৩ অক্টোবর, যা চলবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত। এ জন্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ALI পোর্টাল ব্যবহার করতে হবে।

তবে আবেদন জমা দেওয়ার মূল দায়িত্ব নিয়োগকর্তার। অর্থাৎ, ইতালির কোনো বৈধ নিয়োগকর্তাকে বিদেশি কর্মী নিয়োগের প্রস্তাব দিয়ে আবেদন করতে হবে। চাকরির প্রস্তাব বা কাজের চুক্তিনামা, পাসপোর্টের কপি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রের মাধ্যমে নিয়োগকর্তা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন। তাই আগ্রহী প্রার্থীদের প্রথমেই ইতালিতে বৈধ নিয়োগকর্তার সঙ্গে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

 

বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ

বিদেশি কর্মীদের দক্ষতা বাড়াতে নিয়োগের পাশাপাশি বিশেষ প্রশিক্ষণ প্রকল্পও হাতে নিয়েছে ইতালি সরকার। এ প্রকল্পের আওতায় প্রশিক্ষণের যাবতীয় খরচ বহন করবে সংশ্লিষ্ট নিয়োগদাতা প্রতিষ্ঠান। ফলে প্রশিক্ষণার্থীদের এ জন্য কোনো অর্থ ব্যয় করতে হবে না।

এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো জানিয়েছেন, ইতালিতে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো মধ্যস্থতাকারী বা এজেন্সির মাধ্যমে অর্থ লেনদেনের সুযোগ নেই। কেউ মধ্যস্থতার জন্য অর্থ লেনদেন করলে তাকে ভিসা দেওয়া হবে না বলেও সতর্ক করেছেন তিনি।

 

নিয়োগকর্তার চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ

রাষ্ট্রদূত জানান, ইতালির অভিবাসন আইনের ২৩ নম্বর অনুচ্ছেদের আওতায় এসব প্রশিক্ষণ প্রকল্প পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণের বিষয়বস্তু ও আয়োজন সম্পূর্ণভাবে নিয়োগদাতা প্রতিষ্ঠানের চাহিদার ওপর নির্ভর করবে। প্রথমে ইতালির যেসব প্রতিষ্ঠানে কর্মী প্রয়োজন, সেসব প্রতিষ্ঠান তাদের কর্মী চাহিদা নির্ধারণ করবে। এরপর সেই চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রকল্প তৈরি, প্রশিক্ষণার্থী নির্বাচন এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

 

মধ্যস্বত্বভোগীদের থেকে সতর্ক থাকার পরামর্শ

ইতালিতে কাজের সুযোগকে কেন্দ্র করে প্রতারণার আশঙ্কা থাকায় মধ্যস্বত্বভোগী ও প্রতারক চক্রের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ভিসা নিশ্চিত করা কিংবা চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কেউ অর্থ দাবি করলে তাদের এড়িয়ে চলতে হবে। আবেদনসংক্রান্ত সঠিক তথ্য জানতে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ALI পোর্টাল এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করা উচিত।

এ ক্ষেত্রে মনে রাখতে হবে, নির্ধারিত কর্মী নিয়োগের কোটা থাকলেই সরাসরি ভিসা পাওয়া নিশ্চিত নয়। বৈধ নিয়োগকর্তার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা এবং প্রয়োজনীয় সরকারি অনুমোদন পাওয়া বাধ্যতামূলক।

Tags: DecretoFlussi2027dwnnForeignWorkersItalyJobOpportunityItalyWorkPermitItalyWorkVisa
ShareTweetSend

সর্বশেষ

এএফসির দুই ক্যাটাগরিতে পুরস্কার পেল বাফুফে

১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে

রাতের মধ্যে ঢাকাসহ দেশের ১০ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

দৃষ্টিশক্তি নেই, তবু অদম্য সাহসে হিমালয় পেরিয়ে এভারেস্ট বেস ক্যাম্পে সৌদি যুবক

ঢাকায় আসছে আন্তর্জাতিক পপ সেনসেশন ওটিলিয়া, মাতাবেন ‘বিলিয়নেরা’র জাদুতে

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের জয়রথ: জেনেভায় পুরস্কৃত ওয়েব সিরিজ ‘অ্যানি’

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

এএফসির দুই ক্যাটাগরিতে পুরস্কার পেল বাফুফে

এএফসির দুই ক্যাটাগরিতে পুরস্কার পেল বাফুফে

নভেম্বর ১৯, ২০২৬
১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে

১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে

নভেম্বর ১৯, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.