নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর (জেএফকে) পর্যন্ত প্রথমবারের মতো সফলভাবে পরীক্ষামূলক উড্ডয়ন করেছে বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি। মঙ্গলবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সিএনএন। নির্মাতা প্রতিষ্ঠান জবি এভিয়েশন শুক্রবার (২৪ এপ্রিল) নিউ ইয়র্ক সিটির দুটি পয়েন্টের মধ্যে প্রথম এয়ার ট্যাক্সির উড্ডয়ন ও অবতরণ ডেমো ফ্লাইট পরিচালনা করে এবং এই সপ্তাহেও পরীক্ষা চালিয়ে যাচ্ছে।
বৈদ্যুতিক এয়ার ট্যাক্সিগুলো দেখতে অনেকটা বড় আকারের ব্যাটারিচালিত ড্রোনের মতো। এতে একজন পাইলটসহ মোট পাঁচজন যাত্রী বহন করা যায়। কোম্পানির দাবি, এসব ট্যাক্সি হেলিকপ্টারের তুলনায় কম শব্দ করে এবং সম্পূর্ণ বৈদ্যুতিক হওয়ায় পরিবেশবান্ধব। তাদের মূল লক্ষ্য, যাত্রীরা যেন দুই ঘণ্টার যাত্রা মাত্র ১০ মিনিটে সম্পন্ন করতে পারেন।



