রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে ‘সরকারি চাকরি (সংশোধন) বিল-২০২৬’ পাস হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বিলটি উত্থাপন করেন। বিলটির আওতায় সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ ও পাবলিক নন-ফাইন্যান্সিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩২ বছর। তবে প্রতিরক্ষা ও আইনশৃঙ্খলা বাহিনীর চাকরির ক্ষেত্রে তাদের নিজস্ব বিধিমালা বহাল থাকবে।



