• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

১৫ টাকায় চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
এপ্রিল ৫, ২০২৬
in বাংলাদেশ
0
১৫ টাকায় চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

হতদরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের ৪৯৫টি উপজেলায় ৫৫ লাখ পরিবারকে প্রতি কেজি চাল ১৫ টাকা দরে দেওয়া হচ্ছে। রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফীর এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী মো. আব্দুল বারী। বছরের ছয় মাস (আগস্ট থেকে নভেম্বর এবং মার্চ ও এপ্রিল) এই কর্মসূচি চলে, যেখানে প্রতিটি পরিবার মাসে ৩০ কেজি করে চাল পায়।

২০২৫-২৬ অর্থবছরে এ খাতে ১০ লাখ টন চাল বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে চলতি বছরের ১৯ মার্চ পর্যন্ত ৭.৯৩ লাখ টন চাল বিতরণ করা হয়েছে, যা মোট বরাদ্দের ৭৯.২৫ শতাংশ। এছাড়া দরিদ্র মানুষের পুষ্টি চাহিদা পূরণে ভিটামিনসমৃদ্ধ ‘পুষ্টিচাল’ বিতরণ কার্যক্রমও চলমান রয়েছে। ২৪৮টি উপজেলায় পাঁচ মাসব্যাপী ৩.৭ লাখ টন পুষ্টিচাল সরবরাহ করা হচ্ছে, যাতে ভিটামিন এ, বি-১, বি-১২, ফলিক অ্যাসিড, আয়রন ও জিংক রয়েছে।

বাজারদর সহনীয় রাখতে ওপেন মার্কেট সেল (ওএমএস) কার্যক্রম জোরদার করা হয়েছে। বর্তমানে ১২টি সিটি কর্পোরেশন, ১৪টি শ্রমঘন জেলা এবং ৫২টি জেলা সদরের ১ হাজার ৯১টি কেন্দ্রে প্রতি কেজি চাল ৩০ টাকা, খোলা আটা ২৪ টাকা এবং ২ কেজির প্যাকেট আটা ৫৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। প্রতিদিন ১ হাজার ১৮৫ টন চাল ও ১ হাজার ৪৩২ টন আটা বিক্রি হচ্ছে। এছাড়া চালের দাম নিয়ন্ত্রণে বিশেষ কর্মসূচির আওতায় ৪১৮টি উপজেলার ৮৩৬টি কেন্দ্রে প্রতিদিন ৪০৬ টন চাল ৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। খাদ্যমন্ত্রী জানান, হতদরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা ও বাজারমূল্য নিয়ন্ত্রণে সরকার এসব কার্যক্রম অব্যাহত রেখেছে।

Tags: #FoodSecurity #SubsidizedRice #BangladeshGovernment #FoodProgram #dwnn
ShareTweetSend

সর্বশেষ

ইশায়াত হত্যা: আসামিদের ডিএনএ টেস্টসহ ৩ দাবিতে কুবি শিক্ষকদের মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৩ দিন পর উদ্ধার শিশু মিমের মরদেহ

মতিউরের শিঙাড়ার স্বাদে বকুলতলা এখন ‘শিঙাড়ার মোড়’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জীববৈচিত্র্য: হুমকির মুখে ৩৪ প্রজাতির প্রাণী

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

ইশায়াত হত্যা: আসামিদের ডিএনএ টেস্টসহ ৩ দাবিতে কুবি শিক্ষকদের মানববন্ধন

ইশায়াত হত্যা: আসামিদের ডিএনএ টেস্টসহ ৩ দাবিতে কুবি শিক্ষকদের মানববন্ধন

সেপ্টেম্বর ২২, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৩ দিন পর উদ্ধার শিশু মিমের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৩ দিন পর উদ্ধার শিশু মিমের মরদেহ

সেপ্টেম্বর ২২, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.