ইরানে প্রবেশ করে অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। শুক্রবার (০৩ এপ্রিল) রাতে এ অভিযান শুরু হয়। দ্য টেলিগ্রাফের বরাতে ইয়াহু নিউজ জানিয়েছে, ইরান একটি মার্কিন এফ-১৫ স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত করলে নিখোঁজ পাইলটকে উদ্ধারে এই অভিযান চালানো হয়। বিমানের দুই ক্রু সদস্য নিরাপদে বের হতে সক্ষম হলেও একজন এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযানে অংশ নেওয়া দুটি সামরিক হেলিকপ্টার ইরানি বাহিনীর গুলিতে ক্ষতিগ্রস্ত হয়।
প্রাণ বাঁচাতে এক পাইলট সাগরে ঝাঁপ দেন। একটি এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান আক্রান্ত হলে পাইলট সাগরে ঝাঁপ দেন এবং পরে তাকে উদ্ধার করা হয়। একটি হেলিকপ্টারেও গুলি চালানো হলে কয়েকজন ক্রু আহত হন। নিখোঁজ দ্বিতীয় পাইলটের খোঁজে এখনো উদ্ধার অভিযান চলছে। ইরানের স্থানীয় গণমাধ্যম পাইলটকে ধরিয়ে দিতে পুরস্কারের ঘোষণা দিয়েছে।



