৪৮ দলের বিশ্বকাপের যাত্রা সম্পূর্ণ হলো। ইতোমধ্যে টিকিট নিশ্চিত করা ৪২ দলের সঙ্গে প্লে-অফের ফাইনালে জয়ী আরও ৬ দল যুক্ত হয়ে পূর্ণতা পেয়েছে আসর। সর্বশেষ বলিভিয়াকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে ইরাক।
মহাদেশভিত্তিক হিসাবে এবারের বিশ্বকাপে ইউরোপ থেকে সর্বোচ্চ ১৬ দল অংশ নিচ্ছে। আফ্রিকা থেকে ১০ দল, এশিয়া থেকে ৯ দল, উত্তর আমেরিকা ও লাতিন আমেরিকা থেকে সমান ৬টি করে দল এবং ওশেনিয়া থেকে একটি মাত্র দল (নিউজিল্যান্ড) জায়গা করে নিয়েছে।
এশিয়া (৯) : অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, কাতার, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, ইরাক
আফ্রিকা (১০) : আলজেরিয়া, কেপ ভার্দে, ডিআর কঙ্গো, আইভরিকোস্ট, মিসর, ঘানা, মরক্কো, সেনেগাল, সাউথ আফ্রিকা, তিউনিশিয়া
উত্তর আমেরিকা (৬) : কানাডা (স্বাগতিক), মেক্সিকো (স্বাগতিক), যুক্তরাষ্ট্র (স্বাগতিক), কুরাসাও, হাইতি, পানামা
লাতিন আমেরিকা (৬) : আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে
ওশেনিয়া (১) : নিউজিল্যান্ড
ইউরোপ (১৬) : অস্ট্রিয়া, বেলজিয়াম, বসনিয়া, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক



