স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মো. সরদার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী দুই দিনের মধ্যে ২১.৯ লাখ টিকা সারাদেশে পাঠানো হবে এবং রোববার (৫ এপ্রিল) থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে। তিনি বলেন, ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে। টিকা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠকর্মীসহ সংশ্লিষ্ট সবার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, বর্তমানে হাম মোকাবিলায় পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রয়েছে এবং হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সংখ্যক শয্যা রাখা হয়েছে।



