যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (Washington University of Science and Technology) সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ভিএ জব জোন ফেয়ার। জবজোনের (JobZone) সহযোগিতায় আয়োজিত এই চাকরি মেলা বিশ্ববিদ্যালয়ের উইজ অ্যাক্সেলারেটর সেন্টার ও স্টার্টআপ ইনকিউবেটর প্রাঙ্গণে বিকেলজুড়ে অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী, চাকরিপ্রার্থী এবং বিভিন্ন খাতের পেশাজীবী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। মেলাটি ছিল নেটওয়ার্কিং, ক্যারিয়ার বিষয়ক দিকনির্দেশনা এবং পেশাগত সংযোগ তৈরির এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান আবুবকর হানিফ (Abubokor Hanip), প্রেসিডেন্ট হাসান কে. বার্ক (Hasan K. Burk), প্রধান অর্থ কর্মকর্তা ফারহানা হানিফ (Farhana Hanip) এবং বিপণন পরিচালক হোসে ওর্তেগা (Jose Ortega)। তারা বিভিন্ন স্টল পরিদর্শন করেন, প্রতিষ্ঠান প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং চাকরিপ্রার্থীদের ক্যারিয়ার নিয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
মেলায় অংশ নেওয়া উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে ছিল Amentum, City of Alexandria Fire Department, Delaware River and Bay Authority, Fairfax County, GTSC, Maryland State Police, Primerica, Simulation Systems Technologies Inc., Stafford County Sheriff’s Office, Total Cyber Solutions, Virginia State Police, VTE Alliance, Washington Headquarters Services, PeopleNTech এবং Washington Metropolitan Area Transit Authority।
অনুষ্ঠানের পরিবেশ সজ্জা ও লজিস্টিক সহায়তায় বিশেষ ভূমিকা রাখে Bello Balloon Bar ও Happy Evening Rentals। আয়োজকরা জানান, অংশীদার প্রতিষ্ঠান ও অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতিতে এই আয়োজন অত্যন্ত প্রাণবন্ত ও সফল হয়েছে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার মাধ্যমে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ ও পেশাগত দক্ষতা বিকাশে সহায়তা করা হবে বলে আশা প্রকাশ করা হয়।



