টেক্সাস প্রতিনিধি – হাসিনা আখতার
বাংলাদেশি বংশোদ্ভূত – রেএ নাইহাল যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের প্রতিনিধি জেমস টার্লিকো, কংগ্রেসওম্যান জ্যাসমিন ক্রকেটকে পরাজিত করে ইউএস সিনেট নির্বাচনে টেক্সাস অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারি নির্বাচনে রিফিউজিও কাউন্টির চেয়ারম্যান পদে আবারও বিজয়ী হয়েছেন!
দক্ষিণ টেক্সাসের রিফিউজিও কাউন্টিতে ২০২১ সাল থেকে রেএ নাইহাল সফলতার সঙ্গে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। এবারের জয়ের মাধ্যমে তিনি পুনরায় দলীয় নেতৃত্বের ওপর নিজের আধিপত্য বজায় রাখলেন
বাংলাদেশি-আমেরিকান রে নাইহাল টেক্সাসের দক্ষিণের রিফিউজিও কাউন্টিতে মঙ্গলবার (৩ মার্চ) ২০২৬ অনুষ্ঠিত টেক্সাস প্রাথমিক নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির কাউণ্টি চেয়ার পদ জয় করেছেন। ২০২১ সাল থেকে ওই পদে দায়িত্ব পালন করে আসা নাইহাল প্রাথমিক নির্বাচনে বিজয়ী হয়ে ওই পদে অব্যাহত থাকবেন। তিনি টেক্সাস ও সমগ্র যুক্তরাষ্ট্রে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে সক্রিয়ভাবে জড়িত আছেন।
দেশের অর্থনীতিতে তার অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে কয়েকবার কমার্শিয়ালি ইমপোর্ট্যান্ট পার্সন (সিআইপি) সম্মাননা দিয়েছে। তাকে বাংলাদেশ ব্যাংক থেকেও একটি পুরস্কারে সম্মানিত করা হয়েছে।
টেক্সাস প্রাথমিক নির্বাচনে ডেমোক্র্যাটদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার অংশগ্রহণও দেখা গেছে। অন্যান্য প্রতিযোগিতায়, টেক্সাস রাজ্য প্রতিনিধি জেমস ট্যালারিকো মার্কিন সেনেটের জন্য অনুষ্ঠিত ডেমোক্র্যাটিক প্রাথমিক নির্বাচন জিতেছেন এবং কংগ্রেসওম্যান জ্যাসমিন ক্রকেটকে পরাজিত করেছেন।



