• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home শিক্ষা

২৪ তারিখের এইচএসসি পরীক্ষা স্থগিত

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
জুলাই ২২, ২০২৫
in শিক্ষা
0
২৪ তারিখের এইচএসসি পরীক্ষা স্থগিত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনায় আগামী ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশে এ ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।

বিমান দুর্ঘটনার জেরে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসায় আজকের (মঙ্গলবার) এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। সোমবার রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে বিষয়টি জানান। তিনি লেখেন, শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ রাত ৩টার দিকে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন সরকারের দুই উপদেষ্টা—শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার ও আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবিকে যৌক্তিক হিসেবে স্বীকার করে সরকার। দাবিগুলোর মধ্যে রয়েছে—নিহতদের নাম-ঠিকানা প্রকাশ, আহতদের তালিকা হালনাগাদ, শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য নিঃশর্ত ক্ষমা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান বাতিল এবং প্রশিক্ষণ পদ্ধতিতে সংস্কার।

বৈঠক শেষে অধ্যাপক আসিফ নজরুল জানান, দুর্ঘটনা-সংক্রান্ত তথ্য দিতে মাইলস্টোন স্কুলে একটি তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে। এখানে নিহত, আহত বা নিখোঁজদের বিষয়ে হালনাগাদ তথ্য রাখা হচ্ছে। এছাড়া নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ, পুনর্বাসন ও ট্রমা ম্যানেজমেন্ট সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে।

জনগণের ভিড় নিয়ন্ত্রণের সময় সেনাবাহিনীর কিছু সদস্য কর্তৃক শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে জানিয়ে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়েছে এবং সেনাবাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অবহিত করা হবে। পাশাপাশি জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান চালানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হবে।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৩১ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলেও শুরুতে এইচএসসি পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। তবে জনমতের চাপে রাতেই তা স্থগিত করা হয়। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজকের (২৩ জুলাই) সব পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

ShareTweetSend

সর্বশেষ

প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার

এবার তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি!

‘প্রেমের ফাঁদে’ ১৩ লাখ টাকা আত্মসাৎ; মা-স্ত্রীসহ নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হঠাৎ অরিজিতের বাড়িতে আমির খান

আইসিসি থেকে সুখবর মিলল বাংলাদেশের

যুক্তরাষ্ট্রের আর্লিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও সাংস্কৃতিক উৎসব ২০২৬

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার

প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার

ফেব্রুয়ারি ৩, ২০২৬
এবার তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি!

এবার তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি!

ফেব্রুয়ারি ৩, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.