• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home প্রযুক্তি

২২ ঘণ্টায় পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ, লঞ্চপ্যাডের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্টারশিপ

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
নভেম্বর ১৫, ২০২৬
in প্রযুক্তি
0
২২ ঘণ্টায় পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ, লঞ্চপ্যাডের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্টারশিপ
মহাকাশযাত্রা শেষে পৃথিবীতে ফিরে এসে লঞ্চপ্যাডের বিশাল যান্ত্রিক বাহুতে ধরা পড়েছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারশিপ। মহাকাশ থেকে ফেরার পথে কোনো স্টারশিপকে এভাবে মাঝআকাশে ধরে ফেলার ঘটনা এটিই প্রথম। উৎক্ষেপণের প্রায় ২২ ঘণ্টা পর শনিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্টারবেসে এ ঐতিহাসিক ঘটনা ঘটে।

মেঘলা আকাশ ভেদ করে ধীরে ধীরে নিচে নেমে আসে স্টারশিপ। এরপর লঞ্চপ্যাড-২-এর ওপর থাকা বিশাল যান্ত্রিক ‘চপস্টিক’ বাহু দুটির মাঝখানে নিখুঁতভাবে অবস্থান নেয় মহাকাশযানটি। এ সাফল্যের পর স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইলন মাস্ক তাঁর দলকে অভিনন্দন জানান।

স্পেসএক্সের কর্মকর্তাদের মতে, এই সফল অবতরণ স্টারশিপের পূর্ণাঙ্গ পুনর্ব্যবহারযোগ্যতার সক্ষমতা অর্জনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি। দ্রুত এবং কম খরচে রকেট পুনরায় ব্যবহারের জন্য এ প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শুক্রবার টেক্সাস থেকে উৎক্ষেপণের পর প্রথম ধাপের বুস্টার বিস্ফোরিত হওয়ায় একই অভিযানে বুস্টার ও মহাকাশযান—দুটিই ধরে ফেলার লক্ষ্য পূরণ হয়নি।

উৎক্ষেপণের পর বুস্টার থেকে সফলভাবে আলাদা হয়ে কক্ষপথে পৌঁছায় স্টারশিপের ওপরের অংশ। সেখানে ২৬টি উন্নত স্টারলিংক স্যাটেলাইটও মহাকাশে স্থাপন করে এটি। তবে পৃথিবীতে ফেরার পথে স্টারশিপের একটি ইঞ্জিন নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে যায়। একই সময়ে বুস্টারের নির্দেশনা ব্যবস্থা বুঝতে পারে, সেটি সঠিক অবস্থানে নেই। ফলে স্বয়ংক্রিয়ভাবে গতিপথ পরিবর্তন করে পানিতে অবতরণ এবং শেষ পর্যন্ত নিজেকে ধ্বংস করার প্রক্রিয়া শুরু হয়। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছেন স্পেসএক্সের প্রকৌশলীরা।

বুস্টার উদ্ধার অভিযান ব্যর্থ হলেও এর আগে তিনবার সফলভাবে বুস্টার ধরে ফেলার নজির রয়েছে স্পেসএক্সের। চলতি দশকের শেষ দিকে আর্টেমিস অভিযানের মাধ্যমে নভোচারীদের চাঁদে অবতরণ করানোর পরিকল্পনায় নাসা স্টারশিপ প্রকল্পে কয়েকশ কোটি ডলার বিনিয়োগ করছে। শনিবারের সাফল্যে স্পেসএক্সকে অভিনন্দন জানিয়েছে সংস্থাটি। নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ ঘটনাকে ‘প্রায় জাদুর মতো’ বলে অভিহিত করেছেন।

এবারের অভিযানে স্টারশিপ পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ করেছে। পৃথিবীপৃষ্ঠ থেকে এর উচ্চতা ছিল প্রায় ২৬৫ কিলোমিটার বা ১৬৫ মাইল। আগের অভিযানে মহাকাশযানটি মাত্র এক থেকে দুইবার পৃথিবী প্রদক্ষিণ করতে পেরেছিল। স্পেসএক্স জানিয়েছে, মহাকাশযানটির গুরুত্বপূর্ণ তাপরোধী আবরণসহ (হিট শিল্ড) অন্যান্য ব্যবস্থা ঠিকঠাক কাজ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

২০২৩ সাল থেকে পূর্ণাঙ্গ আকারের স্টারশিপের এটি ছিল ১৫তম উড্ডয়ন। তবে পৃথিবীর কক্ষপথে পৌঁছানোর ক্ষেত্রে এটি দ্বিতীয় সফল অভিযান। ১২৪ মিটার বা ৪০৭ ফুট উচ্চতার স্টারশিপ বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট। চাঁদ ও মঙ্গলে মানুষ এবং প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানোর লক্ষ্যেই এটি তৈরি করছে স্পেসএক্স। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকেও স্টারশিপ উৎক্ষেপণ শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের।

Tags: dwnnElonMuskNASARocketLandingSpaceExplorationSpaceXStarship
ShareTweetSend

সর্বশেষ

ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ সুবিধা বন্ধ হচ্ছে ১৪ ডিসেম্বর

আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের বৈজ্ঞানিক সম্মেলনে আমন্ত্রণ পেলেন ডা. সাঈদ এনাম

শেষ বিকেলের দাপটে স্বস্তি ফিরল বাংলাদেশ শিবিরে

বিড়াল হত্যায় অন্য রকম শাস্তি, ৬ মাস খাওয়াতে হবে কুকুর-বিড়ালকে

বই পড়ায় বিশ্ব তালিকায় তলানিতে বাংলাদেশ, কমছে কেন পাঠকের সংখ্যা?

ভৈরব নদীর কচুরিপানা পরিষ্কারে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ডা. উষা

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ সুবিধা বন্ধ হচ্ছে ১৪ ডিসেম্বর

ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ সুবিধা বন্ধ হচ্ছে ১৪ ডিসেম্বর

নভেম্বর ১৬, ২০২৬
আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের বৈজ্ঞানিক সম্মেলনে আমন্ত্রণ পেলেন ডা. সাঈদ এনাম

আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের বৈজ্ঞানিক সম্মেলনে আমন্ত্রণ পেলেন ডা. সাঈদ এনাম

নভেম্বর ১৬, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.