২০২৫ সালে বিশ্বব্যাপী খাদ্যাভ্যাস ও জনপ্রিয়তায় দেখা গেছে নানা পরিবর্তন। একই খাবার প্রতিদিন খেতে খেতে যেমন একঘেয়েমি চলে আসে, তেমনি প্রতি বছরই নতুন স্বাদ ও সংস্কৃতির ছোঁয়ায় বদলে যায় বৈশ্বিক খাবারের তালিকা। টেস্টি ট্রিপের সাম্প্রতিক জরিপ অনুযায়ী, ২০২৫ সালের বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ১০ খাবার হলো:
১. নেপোলিটান পিৎজা (ইতালি): পাতলা আর নরম ডো, টমেটো, মোজারেলা চিজ ও টাটকা বাসিল পাতা—স্বাদে অনবদ্য।
২. রামেন (জাপান): গরম স্যুপ, নুডলস, মাংস ও ডিম—এক বাটি পূর্ণাঙ্গ ও আরামদায়ক খাবার।
৩. টাকো (মেক্সিকো): টরটিলার ভেতরে মাংস, সবজি ও সস—দ্রুত খাওয়ার জন্য দারুণ জনপ্রিয়।
৪. বাটার চিকেন (ভারত): মাখন ও টমেটোর গ্রেভিতে নরম ও ক্রিমি মুরগি, শিশুদেরও খুব পছন্দের।
৫. ডিম সাম (চীন): ছোট ছোট ডাম্পলিং বা বান, বিশেষ করে চায়ের সঙ্গে অমৃত।
৬. সুশি (জাপান): ভাত, মাছ ও সামুদ্রিক উপাদানে তৈরি সূক্ষ্ম ও ব্যতিক্রমী খাবার।
৭. গুরমে বার্গার (যুক্তরাষ্ট্র): উচ্চমানের উপকরণ ও অভিনব পরিবেশনায় উন্নত সংস্করণের বার্গার।
৮. পাস্তা (ইতালি): আলফ্রেডো, কার্বোনারা—বিভিন্ন সস ও স্টাইলে প্রিয় খাবার।
৯. ফো (ভিয়েতনাম): গরম নুডলস স্যুপ, গুল্ম ও মাংসের হালকা কিন্তু স্বাদে ভরপুর পদ।
১০. ফ্রায়েড চিকেন (দক্ষিণ কোরিয়া): মুচমুচে সসযুক্ত ভাজা মুরগি, বিশেষ করে তরুণদের কাছে অত্যন্ত জনপ্রিয়।



