• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home শিক্ষা

২০০ টাকার টিউশনি করে পররাষ্ট্র ক্যাডার সোহেল

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
জুলাই ৯, ২০২৫
in শিক্ষা
0
২০০ টাকার টিউশনি করে পররাষ্ট্র ক্যাডার সোহেল

সংসারে অভাব, বাবার অন্ধত্ব, আর্থিক অনিশ্চয়তা—এসব বাস্তবতা পার করে আজ মো. সোহেল রানা একজন গর্বিত পররাষ্ট্র ক্যাডার। একসময় রাজশাহীতে দিনে পাঁচটি টিউশন করে চলতে হয়েছে তাকে। এমনকি মাত্র ২০০ টাকাতেও টিউশন করেছেন। কষ্ট চেপে রেখে, আত্মীয়স্বজনের কটাক্ষ সহ্য করে, চোখের জল লুকিয়ে তিনি পৌঁছেছেন স্বপ্নের ঠিকানায়।

নওগাঁর মহাদেবপুর উপজেলার ছেলে সোহেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয় জীবনে তার পরিবারের আর্থিক অবস্থা ছিল অত্যন্ত খারাপ। ২০১৪ সালে বাবার ব্রেইন স্ট্রোক হওয়ার পর তিনি পুরো সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেন। অন্ধ বাবার পাশে দাঁড়ানোর জন্য টিউশনের টাকায় নিজের পড়াশোনাসহ সংসার চালিয়েছেন।

সোহেল জানান, “টিউশনি না করলে চলত না। প্রতিদিন ঘুরে ঘুরে টিউশন খুঁজেছি। তখন রাজশাহীতে ১০০-২০০ টাকার টিউশন করেও কাজ চালাতে হয়েছে।” বিশ্ববিদ্যালয়ে ক্লাসের পাশাপাশি এই জীবনসংগ্রাম তাকে আরও দৃঢ়চেতা করে তোলে।

স্নাতক শেষ হওয়ার পর শুরু হয় জীবনের কঠিনতম যুদ্ধ। চাকরি না পাওয়ার হতাশা, আত্মীয়দের অবজ্ঞা, বন্ধুদের চাকরিতে সফলতা—সব মিলিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি। তবে হাল ছাড়েননি। বই কেনা, ঢাকায় যাতায়াত—সব খরচ মেটাতে হয়েছে টিউশনের আয় দিয়ে। দিনে ১০-১২ ঘণ্টা পড়ে নিজেকে প্রস্তুত করেছেন। নিজেকে বারবার গড়েছেন নতুন করে।

কোভিড-পরবর্তী সময়ে, ২০২১ সালে তিনি বিসিএস প্রস্তুতিতে আরও মনোযোগী হন। প্রথমে ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। এরপর ৪৪তম বিসিএসে নিজের স্বপ্নের গন্তব্য—পররাষ্ট্র ক্যাডারে জায়গা করে নেন। দীর্ঘ পাঁচ-ছয় বছরের কঠোর পরিশ্রমের ফলস্বরূপ এই অর্জন।

নিজের অনুভূতি জানাতে গিয়ে সোহেল বলেন, “অনেকদিন ধরেই পররাষ্ট্র ক্যাডারে যাওয়ার স্বপ্ন ছিল। আল্লাহর রহমতে সেটি পূরণ হয়েছে। বাবা-মা, স্ত্রী, বন্ধু—সবাই অনেক খুশি।” তিনি জানান, ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিদের জন্য কাজ করতে চান। যাতে বিদেশে চাকরি ও যাতায়াত আরও সহজ হয়, সে লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

একসময় বই কেনার টাকায় টান পড়লে যিনি কেঁদে ফেলতেন, আজ তিনি হাজারো তরুণের অনুপ্রেরণা। তরুণদের উদ্দেশে তার বার্তা—“সফলতা চাই বললেই হয় না, এর জন্য দরকার কঠোর পরিশ্রম, ডেডিকেশন ও আত্মবিশ্বাস। দিনে অন্তত ৮-১০ ঘণ্টা পড়াশোনা না করলে বিসিএসে টিকে থাকা কঠিন।”

সোহেল রানার এই গল্প প্রমাণ করে—আর্থিক দৈন্যতা নয়, স্বপ্ন, সাহস আর পরিশ্রমই মানুষকে পৌঁছে দিতে পারে সাফল্যের চূড়ায়।

ShareTweetSend

সর্বশেষ

প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার

এবার তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি!

‘প্রেমের ফাঁদে’ ১৩ লাখ টাকা আত্মসাৎ; মা-স্ত্রীসহ নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হঠাৎ অরিজিতের বাড়িতে আমির খান

আইসিসি থেকে সুখবর মিলল বাংলাদেশের

যুক্তরাষ্ট্রের আর্লিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও সাংস্কৃতিক উৎসব ২০২৬

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার

প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার

ফেব্রুয়ারি ৩, ২০২৬
এবার তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি!

এবার তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি!

ফেব্রুয়ারি ৩, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.