• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home প্রযুক্তি

১৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন ব্যবস্থা ‘এনইআইআর’

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
নভেম্বর ২০, ২০২৫
in প্রযুক্তি
0
১৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন ব্যবস্থা ‘এনইআইআর’

বাংলাদেশে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে চালু হচ্ছে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ (NEIR) ব্যবস্থা। এই উদ্যোগের মাধ্যমে দেশের সব মোবাইল হ্যান্ডসেটকে বাধ্যতামূলকভাবে নিবন্ধনের আওতায় আনা হবে। সিমকার্ড নিবন্ধনের মতোই এবার প্রতিটি হ্যান্ডসেটের তথ্যও করা হবে রেজিস্টার; ফলে ইচ্ছেমতো একটি ফোনে একাধিক সিম ব্যবহার এখন আর সম্ভব হবে না।

বিদেশ থেকে বৈধভাবে কেনা বা উপহার পাওয়া হ্যান্ডসেট প্রথমে নেটওয়ার্কে সচল থাকবে। পরে বিটিআরসি একটি এসএমএস পাঠাবে, যেখানে ৩০ দিনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার নির্দেশনা থাকবে। জমা দেওয়া তথ্য যাচাই শেষে হ্যান্ডসেটটি বৈধ হলে নিবন্ধন সম্পন্ন হবে; আর অবৈধ হলে ব্যবহারকারীকে এসএমএসের মাধ্যমে জানিয়ে সেটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে।

নিবন্ধনের ধাপগুলো—

১. neir.btrc.gov.bd–এ প্রবেশ করে ব্যক্তিগত অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে।
২. পোর্টালের Special Registration সেকশনে গিয়ে হ্যান্ডসেটের IMEI নম্বর দিতে হবে।
৩. পাসপোর্টের ভিসা/ইমিগ্রেশন পৃষ্ঠা, ক্রয় রশিদসহ প্রয়োজনীয় ডকুমেন্টের ছবি বা স্ক্যান কপি আপলোড করে সাবমিট করতে হবে।
৪. হ্যান্ডসেট বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে; অবৈধ হলে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে।

বিদেশ থেকে কেনা মোবাইল নিবন্ধনে প্রয়োজনীয় ডকুমেন্ট—

  • পাসপোর্টের ব্যক্তিগত তথ্যসম্বলিত পাতার ছবি/স্ক্যান কপি

  • পাসপোর্টে ইমিগ্রেশনের আগমনের সিল থাকা পাতার ছবি/স্ক্যান কপি

  • ক্রয় রশিদের কপি

  • একটির বেশি হ্যান্ডসেট হলে শুল্ক পরিশোধের প্রমাণপত্র

উপহার পাওয়া হ্যান্ডসেটের ক্ষেত্রে অতিরিক্ত যা লাগবে—

  • ক্রয় রশিদের কপি

  • উপহারদাতার প্রত্যয়পত্র

এনইআইআর চালুর মাধ্যমে অবৈধ হ্যান্ডসেট শনাক্ত ও নিয়ন্ত্রণ, মোবাইল চুরি কমানো এবং টেলিকম সেবার নিরাপত্তা বাড়ানোর লক্ষ্য স্থির করেছে বিটিআরসি।

Tags: #NEIR #MobileRegistration #BTRC #BangladeshTelecom #IMEIRegistration #DeviceVerification #MobileSafety #DigitalBangladesh #TelecomSecurity #dwnn #dwnnnews #Bangladesh
ShareTweetSend

সর্বশেষ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

বুড়িগঙ্গায় টিকে থাকার লড়াই

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

জাতীয় গ্রিডে রূপপুরের প্রথম ৩০০ মেগাওয়াট: রূপান্তরের মুখে দেশের বিদ্যুৎ খাত

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সেপ্টেম্বর ২১, ২০২৬
ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

সেপ্টেম্বর ২১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.