• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home অন্যান্য

হঠাৎ হৃৎস্পন্দন বেড়ে যাওয়া কীসের ইঙ্গিত? যা বলছেন চিকিৎসক

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ১, ২০২৫
in অন্যান্য
0
হঠাৎ হৃৎস্পন্দন বেড়ে যাওয়া কীসের ইঙ্গিত? যা বলছেন চিকিৎসক

হঠাৎ বুকের ভেতর হৃৎপিণ্ড যেন অস্বাভাবিকভাবে দ্রুত ধকধক করতে শুরু করল! এর সঙ্গে ঘাম, মাথা ঘোরা, বুক ধড়ফড় আর এক ধরনের ভয়াল আতঙ্ক— এমন অভিজ্ঞতার মুখোমুখি হন অনেকেই। কিন্তু প্রশ্ন হলো, এটি কি শুধুই মানসিক চাপ বা প্যানিক অ্যাটাকের ফল, নাকি আসলে হৃৎপিণ্ডের কোনো গুরুতর সমস্যার ইঙ্গিত— যেমন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন? যেহেতু উভয়ের প্রাথমিক লক্ষণ অনেকটা একই রকম, তাই সাধারণ মানুষ প্রায়ই বিভ্রান্ত হয়ে যান। অথচ চিকিৎসা এবং সতর্কতার গুরুত্ব দুটো ক্ষেত্রে ভিন্ন। চিকিৎসকরা বলছেন, এ ধরনের পরিস্থিতিকে হালকাভাবে না নিয়ে দ্রুত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আসল কারণ নির্ণয় করা জরুরি।

ভারতের মণিপাল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ও কনসালট্যান্ট ডা. কেশব আর জানান, প্যানিক অ্যাটাক ও অ্যাট্রিয়াল ফিব্রিলেশন উভয়ের ক্ষেত্রেই দ্রুত হৃদস্পন্দন, মাথা ঘোরা ও ভয়ের অনুভূতি থাকতে পারে। তবে পার্থক্য হলো, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আসলে হৃৎপিণ্ডের অস্বাভাবিক ছন্দ, যা গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। অন্যদিকে প্যানিক অ্যাটাক মানসিক চাপের প্রতিক্রিয়া মাত্র।

অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হলো হৃৎপিণ্ডের অস্বাভাবিক বৈদ্যুতিক সংকেতের কারণে সৃষ্ট অনিয়মিত ও দ্রুত হৃদস্পন্দন। এটি সাধারণত বয়স্ক মানুষ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা স্ট্রোকের ইতিহাস রয়েছে এমন ব্যক্তিদের মধ্যে বেশি দেখা যায়। এর প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে আছে দ্রুত বা অস্বাভাবিক হৃদস্পন্দন, মাথা ঘোরা বা বমিভাব, ক্লান্তি এবং শ্বাসকষ্ট। চিকিৎসকেরা সতর্ক করে দেন, এই সমস্যা উপেক্ষা করলে স্ট্রোক, হার্ট ফেইলিওর বা হৃদ্‌যন্ত্রের বাম কক্ষ দুর্বল হয়ে যাওয়ার মতো জটিলতা দেখা দিতে পারে। তাই দ্রুত চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি।

অন্যদিকে, প্যানিক অ্যাটাক হলো হঠাৎ অত্যধিক ভয় বা আতঙ্কের আক্রমণ, যা কয়েক মিনিটের মধ্যে তীব্র হয়। সাধারণত মানসিক চাপ, পরীক্ষা, আবেগগত সমস্যা কিংবা কোনো দৃশ্যমান কারণ ছাড়াই এটি ঘটতে পারে। এর প্রাথমিক লক্ষণগুলো হলো দ্রুত বা অনিয়মিত হৃদস্পন্দন, মাথা ঘোরা বা হালকা মাথা লাগা, অতিরিক্ত ঘাম, কাঁপুনি, বুকে ব্যথা এবং আতঙ্ক বা নিয়ন্ত্রণ হারানোর অনুভূতি। যদিও এটি প্রাণঘাতী নয়, তবে জীবনযাত্রার মানকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে। প্রয়োজনে থেরাপি, স্ট্রেস ম্যানেজমেন্ট বা ওষুধের মাধ্যমে এ অবস্থা নিয়ন্ত্রণ করা সম্ভব।

ডা. কেশব আর-এর মতে, বারবার দ্রুত হৃদস্পন্দন হওয়া মানেই তা অ্যানজাইটি নয়। কারণ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন একটি গুরুতর সমস্যা, যা স্ট্রোকের ঝুঁকি তৈরি করে। তাই হঠাৎ বা নিয়মিত দ্রুত হৃদস্পন্দন হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইসিজি বা ইকোসহ প্রয়োজনীয় টেস্ট করা জরুরি। দ্রুত শনাক্তকরণ ও সঠিক চিকিৎসা নিলে গুরুতর জটিলতা এড়ানো সম্ভব।

ShareTweetSend

সর্বশেষ

রোজায় ট্রাকসেলে যেসব পণ্য বেচবে টিসিবি

বিশ্বকাপের আগে চোটে পড়লেন মেসি

সকালে ভেজানো কাঠবাদাম খেলে কী হয়?

রাজনীতিবিদ নয়, সাংবাদিক হতে চাই: অনন্ত জলিল

বিয়ের সাজে ভোটকেন্দ্রে বর

অস্বাভাবিক অপরাধের কাহিনী নিয়ে আসছে ‘ক্রাইম ১০১’

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

রোজায় ট্রাকসেলে যেসব পণ্য বেচবে টিসিবি

রোজায় ট্রাকসেলে যেসব পণ্য বেচবে টিসিবি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
বিশ্বকাপের আগে চোটে পড়লেন মেসি

বিশ্বকাপের আগে চোটে পড়লেন মেসি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.