• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

সৌদি নিয়োগকর্তাদের গাফিলতিতে মারা যাচ্ছেন বহু বাংলাদেশি শ্রমিক

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
মে ১৪, ২০২৫
in আন্তর্জাতিক
0
সৌদি নিয়োগকর্তাদের গাফিলতিতে মারা যাচ্ছেন বহু বাংলাদেশি শ্রমিক

প্রবাসে গিয়েও নিরাপদ নন বহু বাংলাদেশি শ্রমিক। ভাগ্য পরিবর্তনের আশায় হাজারো শ্রমিক প্রতিবছর পরিবার ও জন্মভূমি ছেড়ে সৌদি আরবে পাড়ি জমান। স্বপ্ন থাকে ভালো আয় করে পরিবারকে একটু স্বচ্ছলতা এনে দেওয়ার। কিন্তু সেই স্বপ্ন অনেক সময় রূপ নেয় মর্মান্তিক ট্র্যাজেডিতে।

সম্প্রতি হিউম্যান রাইটস ওয়াচ (HRW) ও ফেয়ার স্কয়ার-এর এক যৌথ প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদি নিয়োগকর্তাদের গাফিলতি ও নিষ্ঠুর আচরণের কারণেই প্রতিবছর অনেক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু ঘটছে। শুধু বাংলাদেশি নয়, ভারত, নেপালসহ বিভিন্ন দেশের শ্রমিকদেরও একই পরিণতি হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, অধিকাংশ মৃত্যুর কারণ বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, সড়ক দুর্ঘটনা কিংবা নির্মাণকাজে উঁচু স্থান থেকে পড়ে যাওয়া। এসব দুর্ঘটনা যথাযথ নিরাপত্তাব্যবস্থা থাকলে এড়ানো সম্ভব হতো। কিন্তু নিয়োগকর্তাদের অবহেলার কারণেই ঘটছে এমন মৃত্যু।

উল্লেখযোগ্য বিষয় হলো, অনেক সময় শ্রমিকদের মৃত্যুর প্রকৃত কারণ গোপন রাখা হয়। তদন্ত ছাড়াই “স্বাভাবিক মৃত্যু” বলে চালিয়ে দেওয়া হয়, ফলে পরিবারগুলো ন্যায্য ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হয়। এমনকি যারা কর্মক্ষেত্রে মৃত্যুবরণ করেছেন, তাদের অনেকের মৃত্যুকেও “অকাজজনিত” হিসেবে উল্লেখ করা হয়েছে।

সৌদি আরব ২০৩৪ ফিফা বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি হিসেবে বিশাল নির্মাণ প্রকল্প শুরু করেছে। মানবাধিকার সংস্থাগুলো আশঙ্কা করছে, এসব প্রকল্পে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হলে প্রবাসী শ্রমিকদের মৃত্যুর হার আরও বাড়বে।

সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়নের চাপে শ্রমিকদের অধিকার খর্ব হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এখনো পর্যন্ত নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি ও সামাজিক সুরক্ষার নিশ্চয়তায় কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।

হিউম্যান রাইটস ওয়াচের গ্লোবাল ইনিশিয়েটিভের পরিচালক মিনকি ওর্ডেন বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা সৌদি আরব ও ফিফার একটি নৈতিক দায়িত্ব। কাতার বিশ্বকাপের সময় যখন শ্রমিক সুরক্ষা নিয়ে সমালোচনা হয়, তখন কাতার সরকার পদক্ষেপ নিয়েছিল—যেমন: সুপ্রিম কমিটি গঠন, জীবন বীমা, ও তাপদাহ থেকে সুরক্ষা ব্যবস্থা। কিন্তু সৌদি আরব এখনো সে পথে হাঁটেনি।

বিশ্বকাপের গৌরবের আড়ালে আর কোনো শ্রমিকের প্রাণ না যায়—এটাই আন্তর্জাতিক সংগঠনগুলোর জোর দাবি। তাদের মতে, প্রবাসী শ্রমিকনির্ভর দেশগুলোর উচিত মানবাধিকারকে সম্মান জানিয়ে শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা।

ShareTweetSend

সর্বশেষ

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিদায় সন্নিকটে, বিকল্প নেই

বাবা হলেন অভিনেতা পলাশ

দেশে রহস্যজনক প্রাণঘাতী ভাইরাস শনাক্ত, সতর্কবার্তা

অপরাজিত থেকেই ফাইনালে বাংলাদেশ

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন

মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি রুপি, আইসিসির ৬ হাজার কোটি!

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিদায় সন্নিকটে, বিকল্প নেই

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিদায় সন্নিকটে, বিকল্প নেই

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বাবা হলেন অভিনেতা পলাশ

বাবা হলেন অভিনেতা পলাশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.