অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী সোমবার (৩ নভেম্বর) প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। রোববার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে শুধুমাত্র বৈধ নিরাপত্তা পাসধারী স্বীকৃত সাংবাদিকরা উপস্থিত থাকতে পারবেন। স্বীকৃত সাংবাদিকদের নির্ধারিত সময়ে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।



