• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বিনোদন

সুরের জাদুতে প্যারিস মাতালেন জেমস, আবেগঘন ভাষায় চাইলেন সবার দোয়া

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
আগস্ট ৫, ২০২৬
in বিনোদন
0
সুরের জাদুতে প্যারিস মাতালেন জেমস, আবেগঘন ভাষায় চাইলেন সবার দোয়া

বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী নগরবাউল জেমস তাঁর কালজয়ী গান আর অনন্য মঞ্চ পরিবেশনায় ফ্রান্সের প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের উপহার দিলেন এক স্মরণীয় সংগীতসন্ধ্যা। দীর্ঘ প্রতীক্ষার পর মঞ্চে উঠতেই চারদিকে ধ্বনিত হতে থাকে ‘লাভ ইউ গুরু’ স্লোগান। গিটারের পরিচিত ঝংকার, কণ্ঠের আবেগ আর একের পর এক জনপ্রিয় গানের পরিবেশনায় মুহূর্তেই দর্শকদের মাতিয়ে তোলেন তিনি। অনুষ্ঠান শেষে দর্শকদের অকুণ্ঠ ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সবার প্রতি শুভকামনা জানান এবং আবেগঘন ভাষায় সবার কাছে দোয়া চান।

শাহ গ্রুপ ও অফিওরার যৌথ আয়োজনে প্যারিসের উপকণ্ঠ সার্সেলের মাঠে অনুষ্ঠিত ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট ২০২৬’-এ ইউরোপের বিভিন্ন দেশ থেকে হাজারো প্রবাসী বাংলাদেশি অংশ নেন। দিনব্যাপী উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হলেও স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় লাল গামছা, খয়েরি টি-শার্ট ও কালো জিন্স পরিহিত জেমস মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। ‘কবিতা, তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না’ গান দিয়ে শুরু করে তিনি একে একে পরিবেশন করেন ‘ও বিজলি চলে যেও না’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘মা’, ‘বাবা’, ‘দুষ্টু ছেলের দল’, ‘দিওয়ানা মাস্তানা’, ‘আসবার কালে আসলাম একা’, ‘পাগলা হাওয়া’ ও ‘ভিগি ভিগি’-সহ বহু জনপ্রিয় গান। রাত প্রায় ১১টা পর্যন্ত প্রিয় শিল্পীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে গান গেয়ে এবং নেচে-গেয়ে আনন্দে মেতে থাকেন দর্শকরা।

শুধু প্যারিস নয়, ফ্রান্সের বিভিন্ন শহর এবং ইউরোপের নানা দেশ থেকেও জেমসের ভক্তরা এই আয়োজন উপভোগ করতে ছুটে আসেন। লিওন থেকে আসা দর্শক আবির বলেন, ফ্রান্সে এত বড় আয়োজন খুব কমই দেখা যায়, আর জেমস মানেই আলাদা উন্মাদনা। বেলজিয়াম থেকে আসা সাংস্কৃতিক সংগঠক চয়ন রায় বলেন, প্রবাসে থেকেও দেশের অনুভূতি ভাগ করে নেওয়ার জন্যই তারা এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, সন্ধ্যার দিকে দর্শকের সংখ্যা চার হাজার ছাড়িয়ে যায়।

সংগীতের পাশাপাশি উৎসবজুড়ে ছিল প্রবাসে এক টুকরো বাংলাদেশের আবহ। শিঙাড়া, সমুচা, ফুচকা, বিরিয়ানি, ঝালমুড়ি, পিঠাপুলি, ডাবের পানি ও চায়ের স্টল ঘিরে জমে ওঠে প্রাণবন্ত আড্ডা। পরিবার-পরিজন, বন্ধু ও স্বজনদের মিলনমেলায় উৎসবটি পরিণত হয় এক আনন্দঘন প্রবাসী সমাবেশে। নারী ও শিশুদের জন্য ছিল বিভিন্ন বিনোদনমূলক প্রতিযোগিতা এবং আকর্ষণীয় র‍্যাফেল ড্র, যেখানে প্রথম পুরস্কার হিসেবে একটি বিএমডব্লিউ গাড়ি জিতে নেন রেজওয়ানা চৌধুরী মিম।

জেমসের পাশাপাশি অনুষ্ঠানে মনোমুগ্ধকর পরিবেশনা করেন ‘জলের গান’-এর ভোকালিস্ট রাহুল আনন্দ, নেদারল্যান্ডসপ্রবাসী শিল্পী বিন্তি, স্থানীয় শিল্পী ইমতিয়াজ রনিসহ আরও অনেকে। অফিওরার পরিচালক কৌশিক রাব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন (শাহ আলম), শাহ গ্রুপের সিইও ও আমাদের কথা পত্রিকার প্রকাশক ফাতেমা খাতুন, ফরাসি সংসদ সদস্য কার্লোস মার্টেন্স বিলোঙ্গো এবং সার্সেলের ডেপুটি মেয়র নাবিল চাবানে। আয়োজকদের ভাষায়, ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

প্যারিসপ্রবাসী কলামিস্ট ও গবেষক আহমেদ সোহেল এই আয়োজনকে প্রবাসে বাংলা সংস্কৃতির জন্য এক অনন্য উৎসব হিসেবে উল্লেখ করে বলেন, বর্তমান সময়ে প্রবাসী বাংলাদেশিদের কাছে এটি ছিল যেন বাংলা সংস্কৃতির খরায় এক পশলা প্রশান্তির বৃষ্টি। তিনি এমন সফল ও বর্ণাঢ্য আয়োজনের জন্য আয়োজকদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

Tags: BangladeshiDiasporadwnnFranceFrancoBanglaSummerFest2026James #NagarBaulJamesParis
ShareTweetSend

সর্বশেষ

২০ বছরের সম্পর্কের ইতি, এমবাপ্পের আবেগঘন বার্তা

‘ছিঁড়ে ফেলা হলো’ আরেকটি ‘অপ্রতীম ফুল’

এক শতাব্দী পর নতুন বিড়ালের সন্ধান, শরীরে চিতাবাঘের মতো ছোপ

মস্তিষ্কের সংকেত শনাক্তকরণ প্রযুক্তি অধিগ্রহণ করল অ্যাপল

এইচআইভি সংক্রামণ বৃদ্ধিতে ফিজিতে ‘জাতীয় সংকট’ ঘোষণা

ভাসমান হাসপাতাল স্বাস্থ্য তরী: চরাঞ্চলে চিকিৎসার নতুন আলো

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

২০ বছরের সম্পর্কের ইতি, এমবাপ্পের আবেগঘন বার্তা

২০ বছরের সম্পর্কের ইতি, এমবাপ্পের আবেগঘন বার্তা

সেপ্টেম্বর ১৯, ২০২৬
‘ছিঁড়ে ফেলা হলো’ আরেকটি ‘অপ্রতীম ফুল’

‘ছিঁড়ে ফেলা হলো’ আরেকটি ‘অপ্রতীম ফুল’

সেপ্টেম্বর ১৯, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.