• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

সুন্দরবনে বেড়েছে ১০ শতাংশ বাঘ

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুলাই ২৯, ২০২৫
in বাংলাদেশ
0
সুন্দরবনে বেড়েছে ১০ শতাংশ বাঘ

সুন্দরবনের বাংলাদেশ অংশে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা প্রায় ১০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে বন বিভাগ। ২০১৮ সালে ক্যামেরা ট্র্যাপিং জরিপে বাঘের সংখ্যা ছিল ১১৪টি, আর ২০২৪ সালে প্রকাশিত সর্বশেষ জরিপ অনুযায়ী তা বেড়ে হয়েছে ১২৫টি। এই সাফল্যের পেছনে রয়েছে বাঘ শিকার রোধ, বনাঞ্চলে নজরদারি বৃদ্ধি এবং বিভিন্ন সংরক্ষণ প্রকল্পের বাস্তবায়ন।

তবে বিশেষজ্ঞরা মনে করেন, শুধু সংখ্যা বাড়লেই চলবে না, বরং বাঘের প্রজনন সক্ষমতা ও তাদের শিকার প্রাণীর সংখ্যা বাড়ানো, নিরাপদ আবাসস্থল নিশ্চিত করাসহ সার্বিক ব্যবস্থাপনায় আরো জোর দিতে হবে। অন্যদিকে, সুন্দরবনে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে গত ২৫ বছরে বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন অন্তত ৪২৫ জন। আহত হয়েছেন আরও ৯৫ জন।

এসব মানুষের মধ্যে রয়েছেন শরণখোলার মো. আব্দুস সামাদ হাওলাদার, যিনি দুই চোখ হারিয়েছেন বাঘের হামলায়। আবার ২০২৩ সালের ১ অক্টোবর বনে মাছ ধরতে গিয়ে প্রাণ হারান ২২ বছর বয়সী শিপার হাওলাদার। সরকারি অনুমতি না থাকায় তার পরিবার কোনো ক্ষতিপূরণ পায়নি, ফলে তাদের জীবনে নেমে এসেছে চরম মানবিক সংকট।

২০১১ সালে চালু হওয়া ক্ষতিপূরণ নীতিমালা অনুযায়ী এখন পর্যন্ত ৬৮ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। মৃত্যুতে ১ লাখ টাকা, আহত হলে ৫০ হাজার টাকা এবং বাড়িঘর ক্ষতিগ্রস্ত হলে ২৫ হাজার টাকা দেওয়া হলেও ভুক্তভোগীরা একে অপ্রতুল মনে করছেন। তাঁরা আজীবন মাসিক ভাতার দাবি জানিয়ে আসছেন।

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বাঘ-মানুষ দ্বন্দ্ব কমাতে গঠিত হয়েছে ‘ভিলেজ টাইগার রেসপন্স টিম’, স্থাপন করা হয়েছে প্রায় ৬০ কিলোমিটার সীমানা ফেন্সিং, এবং বাঘের নিরাপত্তায় নেওয়া হয়েছে পানি ও আবাসস্থল উন্নয়নের পদক্ষেপ।

তবে পরিবেশবাদীরা এই অগ্রগতি নিয়ে সংশয় প্রকাশ করেছেন। “সুন্দরবন রক্ষায় আমরা” সংগঠনের নুর আলম শেখ জানান, ২০১০ সালে সেন্ট পিটার্সবার্গে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ১২ বছরে বাঘের সংখ্যা দ্বিগুণ হওয়ার কথা থাকলেও বাংলাদেশ সে লক্ষ্যে অনেক পিছিয়ে আছে। জলবায়ু পরিবর্তন, বিষ দিয়ে মাছ শিকার এবং আন্তর্জাতিক পাচার চক্রের তৎপরতা সুন্দরবনের জীববৈচিত্র্যকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে বলে তিনি সতর্ক করেন।

ShareTweetSend

সর্বশেষ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

বুড়িগঙ্গায় টিকে থাকার লড়াই

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

জাতীয় গ্রিডে রূপপুরের প্রথম ৩০০ মেগাওয়াট: রূপান্তরের মুখে দেশের বিদ্যুৎ খাত

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সেপ্টেম্বর ২১, ২০২৬
ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

সেপ্টেম্বর ২১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.