সুদানে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার এক খুদে বার্তায় জানায়, সুদানের আবেই এলাকায় অবস্থিত জাতিসংঘের একটি ঘাঁটিতে এ হামলা চালানো হয়। হামলায় আরও আটজন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। আইএসপিআর জানায়, সন্ত্রাসীদের সঙ্গে এখনো লড়াই চলমান রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।



