• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

সিলেটকে বাংলাদেশের প্রথম দুর্নীতিমুক্ত জেলা ঘোষণার উদ্যোগ

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ১০, ২০২৫
in বাংলাদেশ
0
সিলেটকে বাংলাদেশের প্রথম দুর্নীতিমুক্ত জেলা ঘোষণার উদ্যোগ

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’—এ প্রতিপাদ্য নিয়ে সিলেটে নানা আড়ম্বরপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশনের সিলেট বিভাগীয় ও জেলা কার্যালয় এবং সিলেট জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।

দিবসটি উপলক্ষে জেলা কালেক্টরেট মাঠ ও সংলগ্ন সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সরকারি-বেসরকারি দপ্তর, ব্যাংক, এনজিও, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বেলুন-ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালি বের হয়, যা নগরীর বন্দর পয়েন্ট প্রদক্ষিণ করে কালেক্টরেট মাঠে সমাপ্ত হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও দুদকের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের আলোচনা সভা শুরু হয়।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন দুদক সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক রেভা হালদার, যিনি বলেন, “আমাদের তরুণ প্রজন্মের অনেকেই উন্নত জীবনযাপনের জন্য ইউরোপ-আমেরিকায় যাচ্ছে, কারণ সেসব দেশে দুর্নীতি কম। এজন্য আমাদের দেশেও জিরো টলারেন্স নীতি অনুসরণ করা জরুরি।” প্রধান অতিথি বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেন, “অপরের দুর্নীতি দেখার আগে নিজেকে এবং নিজের দপ্তরকে দুর্নীতিমুক্ত করতে হবে। তাহলেই সিলেট দুর্নীতি প্রতিরোধে উদাহরণ স্থাপন করবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, এবং সনাক সিলেটের সভাপতি সৈয়দা শিরিন আখতার। পুলিশ কমিশনার উল্লেখ করেন, জনগণের হাতে পুলিশি সেবা সহজে পৌঁছে দেওয়ার জন্য জিনিয়া নামক মোবাইল অ্যাপ চালু করা হয়েছে, যেখানে যে কোনো দুর্নীতিবিষয়ক তথ্য দেওয়া হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানের সভাপতি সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম সিলেটকে বাংলাদেশের প্রথম দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি নিজের দপ্তরে একটি অভিযোগ বাক্স স্থাপনের ঘোষণা দেন, যার চাবি একমাত্র তার নিকট থাকবে। নাগরিকরা নাম গোপন রেখে সেখানে অভিযোগ রাখতে পারবে, যাতে দুর্নীতিমূলক কর্মকাণ্ড উন্মোচিত করা যায়।

সিলেট জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ও এনজিও সংগঠনসমূহের উপস্থিতিতে অনুষ্ঠিত অন্য একটি আলোচনা সভায় দুদক সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রাফী মো. নাজমুস্ সা’দাৎ বলেন, “সিলেটকে দেশের প্রথম দুর্নীতিমুক্ত জেলা হিসেবে ঘোষণার জন্য এখনই প্রস্তুতি নেওয়া দরকার। সকল নাগরিককে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাই।”

দিবসের আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠানে সিলেট বিভাগের, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর থেকে প্রায় দুই সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য নাগরিক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে প্রধান ও বিশেষ অতিথিরা মানববন্ধনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

Tags: #SilhetZeroCorruption #AntiCorruptionDay #CleanGovernance #YouthForIntegrity #TransparentAdministration #BangladeshInitiative #dwnn #dwnnnews #Bangladesh
ShareTweetSend

সর্বশেষ

বাবা হলেন অভিনেতা পলাশ

দেশে রহস্যজনক প্রাণঘাতী ভাইরাস শনাক্ত, সতর্কবার্তা

অপরাজিত থেকেই ফাইনালে বাংলাদেশ

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন

মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি রুপি, আইসিসির ৬ হাজার কোটি!

সুইডেনে মাস্টার্স সম্পন্ন করলেন বাংলাদেশি গবেষক জাহেদুজ্জামান সরকার

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

বাবা হলেন অভিনেতা পলাশ

বাবা হলেন অভিনেতা পলাশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
দেশে রহস্যজনক প্রাণঘাতী ভাইরাস শনাক্ত, সতর্কবার্তা

দেশে রহস্যজনক প্রাণঘাতী ভাইরাস শনাক্ত, সতর্কবার্তা

ফেব্রুয়ারি ৪, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.