বাংলাদেশের জনপ্রিয় ফুটবল তারকা জামাল ভূঁইয়া এবার পরিচিত হলেন ভিন্ন পরিচয়ে—তিনি এখন সার্ফ এক্সেল বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জামাল ভূঁইয়াকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে সার্ফ এক্সেল বাংলাদেশ গর্বিত। ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র এবং ইংল্যান্ডের বুকায়ো সাকার মতো বিশ্বখ্যাত ফুটবল তারকাদের পথে হেঁটেই এবার সার্ফ এক্সেলের পরিবারের অংশ হলেন জামাল ভূঁইয়া।
‘দাগ থেকে দারুণ কিছু’—এই বিশ্বাসে গত ৩০ বছরেরও বেশি সময় ধরে সার্ফ এক্সেল অটল রয়েছে। কারণ, দাগ মানেই শিশুরা খেলছে, শিখছে, আর আত্মবিশ্বাসের সঙ্গে বেড়ে উঠছে—পোশাকে দাগ লাগার ভয় ছাড়াই।
জামাল ভূঁইয়ার জীবনগাথা এই দৃষ্টিভঙ্গির এক বাস্তব প্রতিচ্ছবি। তার প্রতিটি সাফল্যের পেছনে রয়েছে পরিশ্রম, অধ্যবসায় ও অদম্য মনোবল। সার্ফ এক্সেলের ‘Play On’ ভাবনার সঙ্গে তার জীবনের পথচলা একেবারে সামঞ্জস্যপূর্ণ।
এই অংশীদারত্বের মাধ্যমে সার্ফ এক্সেল ও জামাল ভূঁইয়া একসাথে বাংলাদেশের শিশুদের একটি শক্তিশালী বার্তা দিতে চায়—তারা যেন খেলা চালিয়ে যায়, শেখে, বড় হয় এবং কোনো বাধায় থেমে না যায়।


