বিশ্বব্যাপী চলছে পবিত্র মাহে রমজান। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসবে খুশির ঈদুল ফিতর। ঈদের এখনও কয়েকদিন বাকি থাকলেও সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।
এক ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা।’ তিনি আরও বলেন, ‘আশা করি সবার রমজান মাস ভালোভাবে কেটেছে, সিয়াম সাধনার মাধ্যমে কেটেছে। মহান আল্লাহ সবার দোয়া কবুল করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।’
এদিকে, জাতীয় দলের বাইরে থাকলেও খুব শীঘ্রই দেশে ফিরতে পারেন সাকিব। সর্বশেষ পাকিস্তান সিরিজে তার খেলা নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত তিনি খেলেননি। তবে ক্রিকেট অপারেশন্সের প্রধান নাজমুল আবেদীন ফাহিম ইঙ্গিত দিয়েছেন, আসন্ন নিউজিল্যান্ড সিরিজে তাকে দলে দেখা যেতে পারে।



