• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

শেয়ার বাজারে আসছে ‘স্পেসএক্স’, ট্রিলিয়নিয়ার হতে পারেন ইলন মাস্ক

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
মে ২১, ২০২৬
in আন্তর্জাতিক
0
শেয়ার বাজারে আসছে ‘স্পেসএক্স’, ট্রিলিয়নিয়ার হতে পারেন ইলন মাস্ক

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা ‘স্পেসএক্স’ মার্কিন শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে। বুধবার (২০ মে) কোম্পানিটি মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে তাদের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সংক্রান্ত বিবরণীপত্র জমা দিয়েছে। ওয়াল স্ট্রিটের ইতিহাসে এটিকে অন্যতম বৃহত্তম আইপিও হিসেবে বিবেচনা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই (জুন) নাসডাকে ‘SPCX’ টিকারে স্পেসএক্সের শেয়ার লেনদেন শুরু হতে পারে। এই আইপিওর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে প্রায় ৪০ থেকে ৮০ বিলিয়ন ডলার মূলধন সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে।

আইপিওর নথিতে স্পেসএক্সের সম্ভাব্য বাজার মূল্য ধরা হয়েছে ১.৭৫ ট্রিলিয়ন মার্কিন ডলার। কোম্পানিটিতে ইলন মাস্কের সংখ্যাগরিষ্ঠ মালিকানা থাকায় এই আইপিওর পর তার নিজস্ব সম্পদের পরিমাণ ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। এর মাধ্যমে তিনি ইতিহাসের প্রথম ‘ট্রিলিয়নিয়ার’ হিসেবে নাম লেখাতে যাচ্ছেন। বর্তমানে টেসলা ও স্পেসএক্সের এই মালিকের মোট ব্যক্তিগত সম্পদ প্রায় ৫০০ বিলিয়ন ডলারের ওপরে।

আইপিও ফাইলিংয়ের মাধ্যমে প্রথমবারের মতো স্পেসএক্সের আর্থিক অবস্থার চিত্র জনসমক্ষে এসেছে। নথিতে দেখা যায়, স্পেসএক্সের আয়ের গ্রাফ ঊর্ধ্বমুখী হলেও কোম্পানিটি এখনো বড় অঙ্কের লোকসানে রয়েছে। গত বছর কোম্পানির আয় ছিল ১৮.৭ বিলিয়ন ডলার, কিন্তু নেট লোকসান হয়েছে ৪.৯ বিলিয়ন ডলার। চলতি বছরের প্রথম তিন মাসে ৪.৭ বিলিয়ন ডলার বিক্রির বিপরীতে নেট লোকসান হয়েছে ৪.৩ বিলিয়ন ডলার। এছাড়া স্পেসএক্সের ব্যালেন্স শিট অনুযায়ী, রকেট ও বিভিন্ন সরঞ্জামসহ মোট ১০২ বিলিয়ন ডলারের সম্পদ রয়েছে, যার বিপরীতে ঋণ রয়েছে ৬০.৫ বিলিয়ন ডলার।

বিশ্লেষকদের মতে, স্টারলিঙ্ক স্যাটেলাইট নেটওয়ার্ক সম্প্রসারণ, স্টারশিপ মেগা রকেটের উন্নয়ন এবং মঙ্গলে স্থায়ী মানব বসতি স্থাপনের মতো উচ্চাভিলাষী প্রকল্পে বিপুল প্রাথমিক বিনিয়োগের কারণেই কোম্পানিটি সাময়িকভাবে লোকসানে রয়েছে।

আইপিও নথিতে উঠে এসেছে আরেকটি চমকপ্রদ তথ্য। ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা ‘এক্সএআই’ (যা সম্প্রতি স্পেসএক্সের সাথে একীভূত হয়েছে) তাদের মেমফিসের ‘কোলোসাস ১’ ডেটা সেন্টারের কম্পিউটিং পাওয়ার ব্যবহারের জন্য প্রতিদ্বন্দ্বী এআই প্রতিষ্ঠান ‘অ্যানথ্রোপিকের’ সাথে চুক্তি করেছে। ২০২৯ সালের মে পর্যন্ত চলা এই চুক্তি অনুযায়ী, অ্যানথ্রোপিক স্পেসএক্সকে প্রতি মাসে ১.২৫ বিলিয়ন ডলার পরিশোধ করবে, যা স্পেসএক্সের বার্ষিক রাজস্ব বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।

আইপিও নথিতে সম্ভাব্য আইনি জটিলতার জন্য প্রায় অর্ধ বিলিয়ন ডলারের বেশি বরাদ্দ রাখার কথা জানানো হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মাস্কের তৈরি চ্যাটবট ‘গ্রোক’-এর মাধ্যমে নারীদের আপত্তিকর এআই জেনারেটেড ডিপফেক তৈরির অভিযোগে বেশ কয়েকটি মামলা। এই বিতর্কের জেরেই মূলত স্বাধীন ‘এক্সএআই’ বন্ধ করে এর কার্যক্রম স্পেসএক্সের অধীনে নিয়ে এসেছেন মাস্ক। তাছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-ও এখন স্পেসএক্সের মালিকানাধীন।

আইপিওর এই আবেদন এমন এক সময়ে এলো, যার মাত্র কয়েক দিন আগেই প্রতিদ্বন্দ্বী এআই প্রতিষ্ঠান ওপেনএআই এবং এর প্রধান স্যাম অল্টম্যানের বিরুদ্ধে করা একটি হাই-প্রোফাইল আইনি লড়াইয়ে হেরেছেন ইলন মাস্ক। আদালত সর্বসম্মতিক্রমে মাস্কের দায়ের করা মামলাটি খারিজ করে দেয়। রকেট উৎক্ষেপণ এবং স্টারলিঙ্ক স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবায় স্পেসএক্স বিশ্ববাজারে একক আধিপত্য ধরে রাখলেও, ইলন মাস্কের রাজনৈতিক অবস্থান এবং কোম্পানির ভেতরের শ্রমিক নিরাপত্তা নিয়ে বিতর্ক আগামীতে বিনিয়োগকারীদের সিদ্ধান্তের ওপর কেমন প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।

Tags: dwnnElonMuskIPOSpaceXStockMarketTrillionaire
ShareTweetSend

সর্বশেষ

‘উড়ন্ত গাড়ি’ উন্মোচন টেসলার, বাজারে আসতে পারে ২০২৮ সালে

মেসির নামে নতুন উদ্ভিদ, পাপড়িতে আর্জেন্টিনার পতাকার রং

বাংলাদেশি কর্মীদের জন্য থাইল্যান্ডের শ্রমবাজারে নতুন সম্ভাবনা

মর্যাদাপূর্ণ ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন ড. ইউনূস

মেয়ের ছবি প্রকাশ করে অভিনেতা অপূর্বর আবেগঘন বার্তা

ফাইনালে ৪ রানে হেরে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

‘উড়ন্ত গাড়ি’ উন্মোচন টেসলার, বাজারে আসতে পারে ২০২৮ সালে

‘উড়ন্ত গাড়ি’ উন্মোচন টেসলার, বাজারে আসতে পারে ২০২৮ সালে

অক্টোবর ১৬, ২০২৬
মেসির নামে নতুন উদ্ভিদ, পাপড়িতে আর্জেন্টিনার পতাকার রং

মেসির নামে নতুন উদ্ভিদ, পাপড়িতে আর্জেন্টিনার পতাকার রং

অক্টোবর ১৬, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.