• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

শাহজালাল বিমানবন্দরে পণ্য রাখার নতুন স্থান নির্ধারণ

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
অক্টোবর ১৯, ২০২৫
in বাংলাদেশ
0
শাহজালাল বিমানবন্দরে পণ্য রাখার নতুন স্থান নির্ধারণ

ভয়াবহ অগ্নিকাণ্ডে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর আমদানি ও রপ্তানির পণ্য রাখার জন্য নতুন স্থান নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে সাময়িকভাবে ব্যাহত হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। এ পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থায় কার্যক্রম চালু রাখার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় এনবিআরের জনসংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আপাতত যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের স্থান, অর্থাৎ গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট (GSE) মেইনটেন্যান্স এরিয়া ব্যবহার করে পণ্য খালাস কার্যক্রম চালু করেছে ঢাকা কাস্টম হাউস। কর্তৃপক্ষ সেখানে পণ্যের কায়িক পরীক্ষা সম্পন্ন করছে এবং ৯ নম্বর গেটে ASYCUDA World-এর সংযোগ স্থাপন করে ওই গেট দিয়েই পণ্য খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে।

উল্লেখ্য, শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। পাশাপাশি নৌবাহিনী, বিমানবাহিনী, সিভিল অ্যাভিয়েশন, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরাও উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশ নেন। দীর্ঘ কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর রাতে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তথ্যে জানা গেছে, আগুনে সেখানে রাখা প্রায় সব আমদানিকৃত মালামাল পুড়ে গেছে।

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের এই ঘটনায় দেশীয় ও আন্তর্জাতিক পণ্য পরিবহন কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, অস্থায়ী বিকল্প ব্যবস্থার মাধ্যমে যত দ্রুত সম্ভব স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করার চেষ্টা চলছে।

ShareTweetSend

সর্বশেষ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

বুড়িগঙ্গায় টিকে থাকার লড়াই

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

জাতীয় গ্রিডে রূপপুরের প্রথম ৩০০ মেগাওয়াট: রূপান্তরের মুখে দেশের বিদ্যুৎ খাত

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সেপ্টেম্বর ২১, ২০২৬
ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

সেপ্টেম্বর ২১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.