• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

লেস্টার সিটি ছেড়ে নতুন ঠিকানায় যাচ্ছেন বাংলাদেশের হামজা চৌধুরী?

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
আগস্ট ৬, ২০২৬
in খেলাধুলা
0
লেস্টার সিটি ছেড়ে নতুন ঠিকানায় যাচ্ছেন বাংলাদেশের হামজা চৌধুরী?

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরীকে ঘিরে নতুন দলবদলের গুঞ্জন জোরালো হচ্ছে। ইংল্যান্ডের ক্লাব লেস্টার সিটি ছেড়ে তিনি আজারবাইজান প্রিমিয়ার লিগের ক্লাব সাবাহ এফসিতে যোগ দিতে পারেন বলে দেশটির ক্রীড়া সংবাদমাধ্যম OffsidePlus.az দাবি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তিগত শর্ত নিয়ে হামজা ও সাবাহ এফসির মধ্যে ইতোমধ্যেই সমঝোতা হয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে দলবদলের ঘোষণা দেয়নি।

আজারবাইজানের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত কয়েক সপ্তাহ ধরে হামজাকে দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে আসছিল সাবাহ এফসি। আলোচনার পর দুই পক্ষ ব্যক্তিগত শর্তে একমত হয়েছে বলে জানা গেছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে আগামী মৌসুমে আজারবাইজানের ক্লাবটির জার্সিতেই দেখা যেতে পারে বাংলাদেশি এই মিডফিল্ডারকে।

গত মৌসুমে হামজা চৌধুরী লেস্টার সিটির মূল দলে নিয়মিত সুযোগ না পেয়ে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলেছেন। এর আগে তিনি ওয়াটফোর্ডেও লোনে খেলেছিলেন। তবে তার ক্লাব ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য এসেছে লেস্টার সিটির হয়েই। ২০২১ সালে ক্লাবটির হয়ে এফএ কাপ ও এফএ কমিউনিটি শিল্ড জয়ের স্বাদ পান তিনি। এছাড়া ২০২৩–২৪ মৌসুমে লেস্টার সিটির চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ স্কোয়াড সদস্য ছিলেন হামজা। ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, বর্তমানে তার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ মিলিয়ন ইউরো।

সাবাহ এফসিতে হামজার যোগদান নিশ্চিত হলে ইউরোপীয় প্রতিযোগিতায় খেলার নতুন সুযোগও তৈরি হবে। আজারবাইজানের বর্তমান লিগ চ্যাম্পিয়ন ক্লাবটি ইতোমধ্যেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বের প্রথম দুই ধাপ সফলভাবে পেরিয়ে তৃতীয় বাছাইপর্বে জায়গা করে নিয়েছে। ফলে দলবদল সম্পন্ন হলে চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বে মাঠে নামার সম্ভাবনা তৈরি হবে বাংলাদেশ জাতীয় দলের এই তারকা ফুটবলারের।

Tags: BangladeshFootballdwnnHamzaChoudhuryLeicesterCitySabahFCTransferNews
ShareTweetSend

সর্বশেষ

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

জাতীয় গ্রিডে রূপপুরের প্রথম ৩০০ মেগাওয়াট: রূপান্তরের মুখে দেশের বিদ্যুৎ খাত

ঢাকার সড়কে ৫০০ চীনা ইলেকট্রিক বাস: গণপরিবহনে নতুন যুগের সূচনা

মিরপুরে ১৫ মিনিটের ব্যবধানে দুটি বাসে আগুন

২০ বছরের সম্পর্কের ইতি, এমবাপ্পের আবেগঘন বার্তা

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

সেপ্টেম্বর ২১, ২০২৬
কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

সেপ্টেম্বর ২১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.