• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বিনোদন

লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির বাস্তবতা নিয়ে পলিটিক্যাল স্যাটায়ার ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জানুয়ারি ১৭, ২০২৬
in বিনোদন
0
লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির বাস্তবতা নিয়ে পলিটিক্যাল স্যাটায়ার ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির বাস্তবতা ও তার অন্তর্গত ক্ষমতার রাজনীতিকে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তুলে ধরা পলিটিক্যাল স্যাটায়ার চলচ্চিত্র ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ প্রদর্শিত হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরে। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হয় সিনেমাটির বিশেষ প্রদর্শনী, যেখানে দর্শকদের কাছ থেকে তাৎপর্যপূর্ণ সাড়া পাওয়া যায়।

প্রদর্শনীর আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্মাতা ও সংশ্লিষ্টরা চলচ্চিত্রটির বিভিন্ন দিক তুলে ধরেন। নির্মাতা ও প্রযোজক আকাশ হক বলেন, এই চলচ্চিত্রটি কেবল ছাত্ররাজনীতির গল্প নয়; বরং তৃতীয় বিশ্বের এক সমাজে উচ্চাকাঙ্ক্ষার বাজারব্যবস্থার প্রতিচ্ছবি। এমন এক বাস্তবতায় তরুণদের স্বপ্ন দেখতে শেখানো হয়, আবার সেই স্বপ্নগুলোকে ক্ষমতার দরকষাকষির হাতিয়ার হিসেবেও ব্যবহার করতে বাধ্য করা হয়।

বি টিম প্রযোজিত এবং এইচ অ্যান্ড এম প্রডাকশন ও মাল্টিমিডিয়া পরিবেশিত সিনেমাটির নির্বাহী প্রযোজক হাফিজউদ্দিন মুন্না জানান, উৎসব প্রদর্শনের পর খুব শিগগিরই দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস ও মেহেদী হাসান সোহান। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চয়ন মন্ডল, আবু সায়ীদ, ইফাদ হাসান ও এস এ জীবন। বিশেষ একটি চরিত্রে দর্শকদের চমকে দিয়েছেন সাহিত্যিক ও কবি আক্তারুজ্জামান আজাদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের সাবেক শিক্ষার্থী ফারহানা ফারহা বলেন, ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ভিত্তিক রাজনৈতিক সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত একটি ব্যতিক্রমধর্মী রাজনৈতিক স্যাটায়ার। তিনি জানান, সিনেমার টাইটেল ট্র্যাক ‘সহমত ভাই’ ইতোমধ্যে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

সিনেমার অন্যতম অভিনেতা ববি বিশ্বাস বলেন, ১৪২ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটি কেবল বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং পরিচিত বাস্তবতাকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখার এক সাহসী প্রয়াস। দর্শকদের ভাবনার জগতে নাড়া দেওয়াই এই চলচ্চিত্রের মূল উদ্দেশ্য।

চলচ্চিত্রটির গল্প রনো আনোয়ারের ছোটগল্প ‘ঝরা পাতার দুঃখ’ থেকে অনুপ্রাণিত। চিত্রনাট্য রচনা ও দৃশ্যায়নের কাজ করেছেন পরিচালক নিজেই। সঙ্গীত প্রযোজনা করেছেন রিসাল খন্দকার, শুভ্র রাহা ও তাবিব মাহমুদ। পোস্ট প্রডাকশন সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছেন তরীকুল সৈকত।

উল্লেখ্য, ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’–এর ওয়ার্ল্ড প্রিমিয়ার শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হয়, যা উৎসবের অন্যতম আলোচিত প্রদর্শনী হিসেবে জায়গা করে নেয়।

Tags: #TheUniversityOfChankharpul #PoliticalSatire #StudentPolitics #DhakaInternationalFilmFestival #BangladeshiCinema #IndependentFilm #SocialCommentary #DIFF24 #dwnn #dwnnnews #Bangladesh
ShareTweetSend

সর্বশেষ

অনার্সের ফল প্রকাশের আগেই সিভিল জজ হলেন ঢাবির ১০ শিক্ষার্থী

১০০০ টাকার নোট বাতিল ও টাকা ছাপানো বন্ধের দাবিতে আইনি নোটিশ

বাংলাদেশে বিদেশি চক্রের সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার নেটওয়ার্ক

গ্রেফতারি পরোয়ানা ও হাইকোর্টে জামিন: ফুডপান্ডার ৫ কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ

রংপুর থেকে নিউ ইয়র্ক: ড. সায়েরা হক

নাটোরে হ্যাকার সম্রাট গ্রেপ্তার

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

অনার্সের ফল প্রকাশের আগেই সিভিল জজ হলেন ঢাবির ১০ শিক্ষার্থী

অনার্সের ফল প্রকাশের আগেই সিভিল জজ হলেন ঢাবির ১০ শিক্ষার্থী

সেপ্টেম্বর ২৪, ২০২৬
১০০০ টাকার নোট বাতিল ও টাকা ছাপানো বন্ধের দাবিতে আইনি নোটিশ

১০০০ টাকার নোট বাতিল ও টাকা ছাপানো বন্ধের দাবিতে আইনি নোটিশ

সেপ্টেম্বর ২৪, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.