রিয়েল এস্টেট খাতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড সম্প্রতি তাদের ডিরেক্টর (মার্কেটিং) পদে জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। ফুল টাইম এই পদের জন্য বেতন ধরা হয়েছে ১ লাখ টাকা। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের তথ্য
প্রতিষ্ঠানের নাম: প্রবাসীর সিটি লিমিটেড
অবস্থান: পশ্চিম রামপুরা, ঢাকা
প্রকল্প: প্রবাসীর সিটি কন্ডোমিনিয়াম – ১
পদসংক্রান্ত তথ্য
পদবী: ডিরেক্টর (মার্কেটিং)
পদসংখ্যা: ১ জন
দায়িত্ব ও কর্তব্য
এই পদে নিয়োজিত ব্যক্তি কোম্পানির সম্পূর্ণ মার্কেটিং ও ব্র্যান্ড ম্যানেজমেন্ট কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকবেন।
তিনি বিনিয়োগকারী ও ক্রেতা আকর্ষণে কৌশলগত প্রচারণা পরিকল্পনা ও বাস্তবায়ন, এবং ডিজিটাল, প্রিন্ট ও অনলাইন প্ল্যাটফর্মে ব্র্যান্ড প্রচার কার্যক্রম পরিচালনা করবেন।
এছাড়া সেলস টিম, গ্রাফিক্স ও মিডিয়া পার্টনারদের সমন্বয়, মাসিক রিপোর্ট তৈরি ও বোর্ড অফ ডিরেক্টরসের কাছে উপস্থাপন, এবং বিনিয়োগ ক্যাম্পেইন, ইনভেস্টর মিটিং ও কর্পোরেট ইভেন্ট তদারকি করার দায়িত্বও পালন করতে হবে।
যোগ্যতা
যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং, বিজনেস বা কমিউনিকেশন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে (এমবিএ ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন)।
প্রার্থীর রিয়েল এস্টেট সেক্টরে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকা জরুরি।
ব্র্যান্ড আইডেন্টিটি, কন্টেন্ট প্ল্যানিং, মিডিয়া নেটওয়ার্কিং, নেতৃত্বদানের ক্ষমতা, যোগাযোগ দক্ষতা ও টিম ম্যানেজমেন্ট স্কিল থাকা আবশ্যক।
বেতন ও সুবিধা
মূল বেতন: ১,০০,০০০ টাকা
পারফরম্যান্স ইনসেনটিভ, মোবাইল বিল ও ট্রাভেল অ্যালাওয়েন্স
বছরে ২টি উৎসব ভাতা
কাজের সময়
শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা তাদের সিভি, পাসপোর্ট সাইজ ছবি ও প্রাসঙ্গিক অভিজ্ঞতার বিবরণ পাঠাতে পারেন নিম্নোক্ত ইমেইল ঠিকানায়ঃ
👉 career@probashircity.com
আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৫



