আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে সারা দেশে ট্রাকসেলের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, ভর্তুকি মূল্যে স্মার্ট কার্ডধারী পরিবারের কাছে পণ্য বিক্রির চলমান কার্যক্রমের পাশাপাশি রমজান উপলক্ষে ট্রাকসেলের মাধ্যমে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ ভোক্তার কাছে পণ্য সরবরাহ করা হবে। রোজায় টিসিবির নিয়মিত পণ্য—ভোজ্যতেল, ডাল ও চিনি—এর সঙ্গে অতিরিক্ত হিসেবে ছোলা ও খেজুরও বিক্রি করা হবে, যাতে সাধারণ মানুষ সাশ্রয়ী দামে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পারেন। তবে ট্রাকসেলে বিক্রিত পণ্যের নির্ধারিত পরিমাণ ও মূল্য পরে জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি। সূত্র অনুযায়ী, রমজান মাস শুরু হওয়ার আগের দিন থেকেই এ কার্যক্রম চালু হতে পারে।



