• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

রিকশাচালকদের জন্য সুখবর দিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
নভেম্বর ২৭, ২০২৫
in বাংলাদেশ
0
রিকশাচালকদের জন্য সুখবর দিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

রিকশাচালকদের জীবনমান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে বেসরকারি সেবা সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশন। এই লক্ষ্য সামনে রেখে আগামী ৫ ডিসেম্বর (শুক্রবার) ফাউন্ডেশনের নিজস্ব অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে দিনব্যাপী বিশেষ কর্মশালা, যা চলবে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

ফাউন্ডেশনের দাওয়াহ ও গবেষণা বিভাগের ইনচার্জ আবুল কাসেম আদিল জানান, কর্মশালায় রিকশাচালকদের ব্যক্তিগত ও পারিবারিক দায়িত্ব, সামাজিক আচরণ, রাস্তায় নিরাপত্তা, ট্রাফিক আইন, স্বাস্থ্যঝুঁকি এবং করণীয়–এসব বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হবে। বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ প্রশিক্ষকরা আলাদা সেশন পরিচালনা করবেন।

প্রধান প্রশিক্ষক হিসেবে থাকবেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, যিনি আচার-আচরণ, দায়িত্বশীলতা ও পারিবারিক মূল্যবোধ নিয়ে দিকনির্দেশনা দেবেন। ইসলামে শ্রমের মর্যাদা ও হালাল উপার্জনের গুরুত্ব তুলে ধরবেন মিরপুর মসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। রিকশাচালকদের সাধারণ স্বাস্থ্যঝুঁকি ও প্রয়োজনীয় করণীয় বিষয়ে আলোচনা করবেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. আশরাফুল আলম সুমন।

স্বল্প আয়ে সংসার পরিচালনা, সঞ্চয় এবং আর্থিক শৃঙ্খলা বিষয়ে প্রশিক্ষণ দেবেন ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল প্রকৌশলী সাবির আহম্মেদ। পাশাপাশি রাস্তায় নিরাপত্তা ও ট্রাফিক আইন নিয়ে বিশেষজ্ঞরা আলাদা সেশন পরিচালনা করবেন।

কর্মশালা শেষে প্রত্যেক অংশগ্রহণকারীকে একটি টি-শার্ট ও একটি শীতের হুডি প্রদান করা হবে। পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্য থেকে জীবনমান উন্নয়নে অগ্রগামী হিসেবে নির্বাচিত একজন রিকশাচালককে ওমরাহ পালনের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের সংশ্লিষ্টদের মতে, ৭০০ আসনবিশিষ্ট এই অডিটরিয়ামে বছরজুড়ে বিভিন্ন পেশাজীবীদের জন্য ধারাবাহিকভাবে দাওয়াতি, মোটিভেশন ও জীবনমান উন্নয়নমূলক প্রশিক্ষণের আয়োজন করা হবে। ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, শিক্ষার্থী, ব্যাংকার, আইনজীবী এবং গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের জন্য পৃথক কর্মসূচিও নেওয়া হবে।

ShareTweetSend

সর্বশেষ

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিদায় সন্নিকটে, বিকল্প নেই

বাবা হলেন অভিনেতা পলাশ

দেশে রহস্যজনক প্রাণঘাতী ভাইরাস শনাক্ত, সতর্কবার্তা

অপরাজিত থেকেই ফাইনালে বাংলাদেশ

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন

মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি রুপি, আইসিসির ৬ হাজার কোটি!

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিদায় সন্নিকটে, বিকল্প নেই

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিদায় সন্নিকটে, বিকল্প নেই

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বাবা হলেন অভিনেতা পলাশ

বাবা হলেন অভিনেতা পলাশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.