পাকিস্তানের ইনিংসে মাজ সাদাকাতের দুর্দান্ত শুরু পর দ্রুত তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় তারা। তবে চতুর্থ উইকেটে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে সালমান আলি আগা গড়েন শতরানের জুটি, যা দলকে বড় সংগ্রহের পথেই এগিয়ে নিচ্ছিল। সেই জুটি ভাঙতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশের বোলাররা। শেষ পর্যন্ত সাফল্য আসে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের হাত ধরেই। তবে তাকে বল করে নয়, বরং রান আউটের মাধ্যমে বিদায় করেন সালমান আগাকে।
ইনিংসের ৩৯তম ওভারে বল করতে আসেন মিরাজ। ওভারের প্রথম তিন বলে মাত্র এক রান দেন তিনি। চতুর্থ বলে রিজওয়ান রক্ষণাত্মক ভঙ্গিতে খেললে বল চলে যায় মিরাজের দিকে। অপর প্রান্ত থেকে রান নিতে এগিয়ে যান সালমান, কিন্তু মিরাজ দ্রুত বল কুড়িয়ে স্টাম্প ভেঙে দেন। সালমানের বিশ্বাস হচ্ছিল না তাকে আউট দেয়া হয়েছে। শেষ পর্যন্ত থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে আউট ঘোষিত হলে মেজাজ হারান তিনি।
৬২ বলে ৭টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৬৪ রান করে ফেরেন সালমান। তার বিদায়ের সময় পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২৩১ রান। এই রান আউট নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা ও বিতর্ক।



