ডিসেম্বর মানেই বিজয়ের মাস। এই মাসে বাংলার আকাশে ভেসে ওঠে রক্তে লেখা এক গৌরবগাথা—যা আমাদের জাতিসত্তার গভীরে প্রোথিত স্বাধীনতার অমর স্মারক। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর সন্তানদের আত্মত্যাগে অর্জিত লাল-সবুজের পতাকা আজও আমাদের হৃদয়ে অনন্ত প্রেরণা জাগায়। এই চেতনাকে ধারণ করেই বরাবরের মতো এবারও ‘রঙ বাংলাদেশ’ আয়োজন করেছে বিশেষ ‘বিজয় উৎসব’।
এবারের আয়োজনের মূল থিম—বাংলাদেশের মানচিত্র, জাতীয় সংগীত ও জাতীয় পতাকা। এই তিনটি প্রতীকের মধ্যেই নিহিত আছে আমাদের অস্তিত্ব, সংগ্রাম ও ভবিষ্যতের স্বপ্ন। ‘রঙ বাংলাদেশ’-এর বিশ্বাস, “বিজয়ের রং কখনো ম্লান হয় না। প্রজন্ম বদলায়, সময় বদলায়, কিন্তু লাল-সবুজের গর্ব চিরকাল অটুট।” এই গর্বই আমাদের পরিচয়, আমাদের শক্তি।
বাংলাদেশের মানচিত্র আমাদের শিকড় ও ঐক্যের প্রতীক, জাতীয় সংগীত আমাদের আবেগ ও ভাষার সুর, আর জাতীয় পতাকা এক অনন্ত আত্মত্যাগের স্মারক—যেখানে সবুজে জীবনের আশাবাদ আর লালে জ্বলে ওঠে বীরত্বের সূর্য। এই তিন প্রতীকের গল্পকেই ‘রঙ বাংলাদেশ’ তুলে ধরেছে নকশা, রং ও ফেব্রিকের নান্দনিক মেলবন্ধনে, যেখানে স্বাধীনতার আবেগ ও আধুনিকতার সংযোগ ঘটেছে অনবদ্যভাবে।
লাল ও সবুজ রঙের সাহসী সমন্বয়ে প্রতিটি ডিজাইন যেন কথা বলে স্বাধীনতা, গর্ব ও আত্মবিশ্বাসের ভাষায়। ব্যবহৃত ফেব্রিকের মধ্যে রয়েছে কটন, হাইব্রিড কটন, জ্যাকার্ড কটন ও হাফসিল্ক—যেগুলো আরাম ও নান্দনিকতার সুষম মেলবন্ধন তৈরি করেছে। এসব পোশাক কেবল পরিধেয় নয়, বরং ইতিহাসবাহী চিহ্ন, যেখানে ঐতিহ্য ও আধুনিকতার মিলন ঘটেছে দক্ষ হাতে।
ডিজাইনে ব্যবহৃত হয়েছে স্ক্রিন প্রিন্ট ও ডিজিটাল প্রিন্ট। কোথাও শিল্পীর তুলিতে জীবন্ত হয়ে উঠেছে বাংলাদেশের মানচিত্র, কোথাও জাতীয় সংগীতের পঙ্ক্তি ছড়িয়ে পড়েছে রঙিন ছন্দে। আর পতাকার লাল সূর্যের বৃত্ত যেন প্রতিটি পোশাকে ছড়িয়ে দিয়েছে বিজয়ের দীপ্ত শক্তির প্রতীকী প্রকাশ। প্রতিটি পোশাকই যেন একেকটি ক্যানভাস, যেখানে রঙে কথা বলে ইতিহাস, নকশায় মিশে যায় দেশপ্রেম।
এবারের বিজয় উৎসবে শিশু, তরুণ ও প্রাপ্তবয়স্ক—সবার জন্য থাকছে বৈচিত্র্যময় পোশাক। পাঞ্জাবি, শাড়ি, কামিজ, স্ট্রেচ ড্রেস (থ্রি-পিস), শাল, উত্তরীয়, মগ এবং বিজয় স্পেশাল স্যুভেনির—সবকিছুতেই ফুটে উঠেছে বাংলাদেশের সংগ্রাম, ঐতিহ্য ও নবযাত্রার গল্প। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ফ্যামিলি ম্যাচিং পোশাক—বাবা-ছেলে, মা-মেয়ে, কাপল ও ডুয়েট ডিজাইন, যাতে পুরো পরিবার একই রঙে, একই অনুভবে বিজয়ের আনন্দ উদযাপন করতে পারে।
এ ছাড়াও করপোরেট অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজনের জন্য রয়েছে বিশেষ ম্যাচিং কালেকশন। এতে করে প্রতিটি কর্মক্ষেত্র, মঞ্চ কিংবা উৎসবস্থল একসঙ্গে ধারণ করতে পারবে বিজয়ের ঐক্য ও গর্বের রং।
‘রঙ বাংলাদেশ’-এর এই বিজয় উৎসবের বিশেষ কালেকশন পাওয়া যাচ্ছে ঢাকাসহ দেশের সব আউটলেটে। পাশাপাশি অনলাইনে অর্ডার করা যাবে www.rang-bd.com ওয়েবসাইটে। আরও তথ্যের জন্য যোগাযোগ করা যাবে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজ facebook.com/rangbangladesh অথবা ০১৭৭৭৭৪৪৩৪৪ / ০১৭৯৯৯৯৮৮৭৭ নম্বরে।



