• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

যুদ্ধবিরতির পর আগামী সপ্তাহেই মাঠে গড়াচ্ছে আইপিএল

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
মে ১১, ২০২৫
in খেলাধুলা
0
যুদ্ধবিরতির পর আগামী সপ্তাহেই মাঠে গড়াচ্ছে আইপিএল

ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতির ঘোষণা আসতেই ক্রিকেটভক্তদের মুখে আবারও হাসি ফুটেছে। কোটি টাকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল ২০২৫ পুনরায় শুরু হতে যাচ্ছে আগামী সপ্তাহেই। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিশ্চিত করেছে, আগামী বৃহস্পতিবার বা শুক্রবার থেকেই টুর্নামেন্ট মাঠে গড়াবে। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, হিমাচলের ধর্মশালায় আর কোনো ম্যাচ না হলেও বাকি শহরগুলোতে আগের সূচি অনুযায়ী খেলা চলবে।

মাত্র একদিন আগেই ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধাবস্থা বিরাজ করায় আইপিএল সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তবে আজ বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় বিসিসিআই দ্রুত টুর্নামেন্ট চালু করতে পদক্ষেপ নিয়েছে।

যুদ্ধ পরিস্থিতির কারণে বিদেশি খেলোয়াড়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। অনেকেই নিজ নিজ দেশে ফিরে গিয়েছিলেন, কারণ তখন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হওয়ার গুজব ছড়িয়েছিল। তবে যুদ্ধবিরতির ঘোষণা ও পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় প্রতিটি ফ্র্যাঞ্চাইজি আবার তাদের খেলোয়াড়দের ভারতে ফেরত আনতে কাজ শুরু করেছে। এক ফ্র্যাঞ্চাইজি সূত্র জানায়, “ওরা আতঙ্কিত ছিল, কিন্তু সেটা ছিল মূলত আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ার ভয় থেকে। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, সবাই ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে।”

ধর্মশালায় দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংসের ম্যাচটি যুদ্ধ পরিস্থিতির কারণে মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল। এবার সেই ম্যাচ আবার শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। তবে বাকি ম্যাচগুলোর নতুন সূচি ঠিক করবে আইপিএলের গভর্নিং কাউন্সিল। সব ফ্র্যাঞ্চাইজিকে ইতিমধ্যে প্রস্তুতি নিতে বলা হয়েছে, যেন কোনো ধরনের জটিলতা ছাড়াই আইপিএল পুনরায় চালু করা যায়।

ShareTweetSend

সর্বশেষ

বাংলাদেশ ও জাপানের মধ্যে ইপিএ স্বাক্ষর, রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা

এশিয়ার সেরা সিনেমার তালিকায় স্থান পেল বাংলাদেশের তিন সিনেমা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

জেমিনি চালিত নতুন সিরি আনছে অ্যাপল

এক নজরে দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সূচি

ভালোবাসা দিবসে আসছে ‘যে কথা হয়নি বলা’

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

বাংলাদেশ ও জাপানের মধ্যে ইপিএ স্বাক্ষর, রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা

বাংলাদেশ ও জাপানের মধ্যে ইপিএ স্বাক্ষর, রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা

ফেব্রুয়ারি ৬, ২০২৬
এশিয়ার সেরা সিনেমার তালিকায় স্থান পেল বাংলাদেশের তিন সিনেমা

এশিয়ার সেরা সিনেমার তালিকায় স্থান পেল বাংলাদেশের তিন সিনেমা

ফেব্রুয়ারি ৬, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.