• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

যুক্তরাজ্যে স্থায়ী নাগরিকত্ব পেতে অপেক্ষা করতে হবে ২০ বছর!

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
নভেম্বর ১৬, ২০২৫
in আন্তর্জাতিক
0
যুক্তরাজ্যে স্থায়ী নাগরিকত্ব পেতে অপেক্ষা করতে হবে ২০ বছর!

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের স্থায়ী নাগরিকত্ব পেতে এখন ২০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) এই নতুন পরিকল্পনা ঘোষণা করবেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ—এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি। মূলত ছোট নৌকায় চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশকারীর সংখ্যা কমানো এবং আশ্রয়প্রার্থীদের নিয়ন্ত্রণে কঠোরতা আনতেই এই বড় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন নীতিমালা অনুযায়ী, এখন থেকে আশ্রয়প্রাপ্তরা স্থায়ী বসবাসের পরিবর্তে শুধুমাত্র অস্থায়ীভাবে যুক্তরাজ্যে থাকতে পারবেন। তাদের শরণার্থী মর্যাদা নিয়মিত পর্যালোচনা করা হবে, এবং যাদের নিজ দেশকে নিরাপদ বিবেচনা করা হবে—তাদের ফেরত পাঠানো হবে। বর্তমানে যুক্তরাজ্যে পাঁচ বছরের জন্য শরণার্থী মর্যাদা দেওয়া হয়, এরপর তারা স্থায়ী বসবাসের আবেদন করতে পারেন। কিন্তু নতুন পরিকল্পনায় এই পাঁচ বছরের মেয়াদ কমিয়ে আড়াই বছর করা হচ্ছে এবং স্থায়ী বসবাসের আবেদন করার সময়সীমা বাড়িয়ে ২০ বছর করার প্রস্তাব এসেছে।

সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, যুক্তরাজ্যে অবৈধ পথে প্রবেশ বা নৌকায় করে আসা নিরুৎসাহিত করতেই এই সংস্কার। তার ভাষায়, “অবৈধ অভিবাসন আমাদের দেশকে বিভক্ত করছে, আর সরকার হিসেবে দেশকে ঐক্যবদ্ধ রাখা আমাদের দায়িত্ব। আমরা যদি এই সমস্যার সমাধান না করি, দেশ আরও বিভক্ত হয়ে পড়বে।”

এই নীতিটি সম্পূর্ণ নতুন নয়—এর অনুপ্রেরণা এসেছে ডেনমার্কের মডেল থেকে। ডেনমার্কে শরণার্থীদের সাধারণত দুই বছরের অস্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হয় এবং মেয়াদ শেষে পুনরায় আবেদন করতে হয়। আগে যেসব ক্ষেত্রে অনুমতি নবায়নের সম্ভাবনা বেশি ছিল, সেগুলোও এখন কঠোরভাবে সীমিত করা হয়েছে। ফলে ডেনিশ নাগরিকত্ব পাওয়া আরও কঠিন হয়ে গেছে।

ShareTweetSend

সর্বশেষ

বাংলাদেশ ও জাপানের মধ্যে ইপিএ স্বাক্ষর, রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা

এশিয়ার সেরা সিনেমার তালিকায় স্থান পেল বাংলাদেশের তিন সিনেমা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

জেমিনি চালিত নতুন সিরি আনছে অ্যাপল

এক নজরে দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সূচি

ভালোবাসা দিবসে আসছে ‘যে কথা হয়নি বলা’

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

বাংলাদেশ ও জাপানের মধ্যে ইপিএ স্বাক্ষর, রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা

বাংলাদেশ ও জাপানের মধ্যে ইপিএ স্বাক্ষর, রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা

ফেব্রুয়ারি ৬, ২০২৬
এশিয়ার সেরা সিনেমার তালিকায় স্থান পেল বাংলাদেশের তিন সিনেমা

এশিয়ার সেরা সিনেমার তালিকায় স্থান পেল বাংলাদেশের তিন সিনেমা

ফেব্রুয়ারি ৬, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.