বাংলাদেশ-নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আজ অনুষ্ঠিত হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সন্ধ্যা ৬টায় শুরু হওয়া এই ম্যাচে জয় দিয়ে সিরিজ শুরু করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। পাশাপাশি মোবাইল ফোনেও দেখা যাবে খেলা, তবে এর জন্য সাবস্ক্রিপশন কিনতে হবে।
নির্ধারিত ভারত সিরিজ পিছিয়ে যাওয়ায় বিকল্প হিসেবে এই সিরিজ খেলছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে টাইগাররা সরাসরি সংযুক্ত আরব আমিরাত যাবে, এশিয়া কাপ ২০২৫ খেলতে। অন্যদিকে নেদারল্যান্ডসের জন্য এই সিরিজটি ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ আসন্ন বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়, যা স্থানীয় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ করে দেবে ডাচ ক্রিকেটারদের।
টি-টোয়েন্টি ফরম্যাটে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে বাংলাদেশ এগিয়ে রয়েছে স্পষ্ট ব্যবধানে। এখন পর্যন্ত এই ফরম্যাটে দুই দল পাঁচবার খেলেছে। যেখানে বাংলাদেশ জিতেছে চারবার, আর নেদারল্যান্ডস জয় পেয়েছে মাত্র একবার।
অনলাইনে ম্যাচটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম ট্যাপম্যাড-এ। সাবস্ক্রিপশন কিনে মোবাইলে খেলা দেখা যাবে খুব সহজেই। ভারতের দর্শকরা খেলা দেখতে পারবেন FanCode-এ। আর বিশ্বের অন্যান্য প্রান্তের ভক্তরা ম্যাচ উপভোগ করতে পারবেন টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেল থেকে।



