• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

মেসির বিদায়ী ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
অক্টোবর ৬, ২০২৬
in খেলাধুলা
0
মেসির বিদায়ী ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে

আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। ১৮ বছর বয়সে যে জার্সি গায়ে জড়িয়ে আন্তর্জাতিক ফুটবলে পথচলা শুরু করেছিলেন, ৩৯ বছর বয়সে সেটিই শেষবারের মতো পরতে যাচ্ছেন এই তারকা। মেসিকে বর্ণাঢ্য বিদায় জানাতে বেনিনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ আয়োজন করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।

এই ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনার জার্সিতে মেসির দীর্ঘ পথচলার সমাপ্তি ঘটবে। তাকে বিদায় জানাতে ৮৫ হাজারের বেশি দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের কয়েকজন সদস্য আন্তর্জাতিক ফুটবল থেকে সরে গেলেও মেসির এই ‘শেষ নাচের’ সাক্ষী হতে মাঠে থাকবেন বলে জানা গেছে।

আর্জেন্টাইন সময় মঙ্গলবার রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ সময় তখন বুধবার ভোর ৫টা। ফলে দেশের মেসিভক্তদের ম্যাচটি সরাসরি দেখতে ভোররাতে ঘুম থেকে উঠতে হবে।

বাংলাদেশের দর্শকদের জন্য ম্যাচটি সরাসরি দেখার সুযোগ কিছুটা সীমিত হতে পারে। দেশের কোনো টেলিভিশন চ্যানেলে ম্যাচটির সম্প্রচারের তথ্য না থাকলেও ভারতীয় মিডিয়া স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি৫ (ZEE5)-এ সাবস্ক্রিপশনের মাধ্যমে ম্যাচটি দেখা যেতে পারে বলে জানানো হয়েছে। ভারতীয় উপমহাদেশে প্ল্যাটফর্মটিতেই ম্যাচটি সম্প্রচারের কথা রয়েছে।

এ ছাড়া অঞ্চলভেদে beIN Sports কিংবা Amazon Prime Video-তেও ম্যাচটির সম্প্রচার বা কভারেজ পাওয়া যেতে পারে। তবে কোন প্ল্যাটফর্মে সরাসরি দেখা যাবে, তা দর্শকের অবস্থান ও সংশ্লিষ্ট অঞ্চলের সম্প্রচারস্বত্বের ওপর নির্ভর করবে। তাই ম্যাচের আগে নিজ নিজ অঞ্চলে বৈধ সম্প্রচারসেবা ও প্ল্যাটফর্মের তথ্য যাচাই করে নেওয়া ভালো।

Tags: ArgentinaFootballdwnnLionelMessiMessiMessiFarewellMessiLastMatch
ShareTweetSend

সর্বশেষ

এআইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ঠেকাতে চীনের নতুন বিধিনিষেধ

ব্যাংকে ছিল কোটি কোটি টাকা, ‘মাথা ঠিক থাকত না’: নোবেল

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ

মেসির বিদায়ী ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক সম্মাননা পেলেন পাবনার ইমরান হুসাইন

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি: বাড্ডা থানায় সাধারণ ডায়েরি

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

এআইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ঠেকাতে চীনের নতুন বিধিনিষেধ

এআইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ঠেকাতে চীনের নতুন বিধিনিষেধ

অক্টোবর ৬, ২০২৬
ব্যাংকে ছিল কোটি কোটি টাকা, ‘মাথা ঠিক থাকত না’: নোবেল

ব্যাংকে ছিল কোটি কোটি টাকা, ‘মাথা ঠিক থাকত না’: নোবেল

অক্টোবর ৬, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.