• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

মেডিকেল ও ডেন্টালের ফল প্রকাশ

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ১৪, ২০২৫
in বাংলাদেশ
0
মেডিকেল ও ডেন্টালের ফল প্রকাশ

সারা দেশে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করা হয়। চলতি বছর ভর্তি পরীক্ষায় মোট পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ।

এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্রের ৪৯টি ভেন্যুতে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে মোট আসন সংখ্যা ৫ হাজার ৬৪৫টি, যার মধ্যে এমবিবিএস ৫ হাজার ১০০টি এবং বিডিএস ৫৪৫টি। অন্যদিকে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে মোট আসন সংখ্যা ৭ হাজার ৩৬১টি, যার মধ্যে এমবিবিএস ৬ হাজার ১টি এবং বিডিএস ১ হাজার ৩৬০টি। সব মিলিয়ে মোট ১৩ হাজার ৬টি আসনের বিপরীতে আবেদন করেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন শিক্ষার্থী।

আবেদনকারীদের মধ্যে ৪৯ হাজার ২৮ জন ছিলেন পুরুষ এবং ৭৩ হাজার ৬০৪ জন নারী। ভর্তি পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২০ হাজার ৪৪০ জন পরীক্ষার্থী, যা মোট আবেদনকারীর ৯৮ দশমিক ২১ শতাংশ। অনুপস্থিত ছিলেন ২ হাজার ১৯২ জন এবং বহিষ্কৃত হন ২ জন পরীক্ষার্থী।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মোট ৮১ হাজার ৬৪২ জন পরীক্ষার্থী। এর মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন (৩৮ দশমিক ১৩ শতাংশ) এবং নারী পরীক্ষার্থী ৫০ হাজার ৫১৪ জন (৬১ দশমিক ৮৭ শতাংশ)। সরকারি ৩৭টি মেডিকেল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজ এবং ৮টি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের মোট ৫ হাজার ৬৪৫টি আসনের মধ্যে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ৩ হাজার ৬০৩ জন নারী (৬৩ দশমিক ৮০ শতাংশ) এবং ২ হাজার ৪২ জন পুরুষ (৩৬ দশমিক ২০ শতাংশ)। এবছর ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ছিল ৯১ দশমিক ২৫।

ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার জিপিএ থেকে প্রাপ্ত নম্বর যোগ করে মেধাক্রম ও পছন্দক্রম অনুযায়ী শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে। বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC) প্রণীত এমবিবিএস ও বিডিএস ভর্তি নীতিমালা ২০২৬ অনুযায়ী পরবর্তীতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে ‘MBBS Result 2025-2026’ লিংকে ক্লিক করে নিজের ভর্তি পরীক্ষার রোল নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবেন। চাইলে ফলাফল ডাউনলোড বা স্ক্রিনশট নেওয়ার সুযোগও রয়েছে। মেধাতালিকা ওয়েবসাইটে পিডিএফ আকারেও প্রকাশ করা হয়েছে।

ShareTweetSend

সর্বশেষ

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন

মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি রুপি, আইসিসির ৬ হাজার কোটি!

সুইডেনে মাস্টার্স সম্পন্ন করলেন বাংলাদেশি গবেষক জাহেদুজ্জামান সরকার

লিবিয়ার সাহারায় ৭ হাজার বছরের প্রাকৃতিক মমি আবিষ্কার: ডিএনএ বিশ্লেষণে উঠে এলো অজানা মানবগোষ্ঠীর ইঙ্গিত

প্রবাসে বন্ধুরাই পরিবার, শীতের পিঠা ও দিনভর আড্ডায় মিলনমেলা।

প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন

ফেব্রুয়ারি ৪, ২০২৬
মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি রুপি, আইসিসির ৬ হাজার কোটি!

মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি রুপি, আইসিসির ৬ হাজার কোটি!

ফেব্রুয়ারি ৪, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.