• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এবার ফিলিস্তিনি সুন্দরী

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
আগস্ট ১৯, ২০২৫
in আন্তর্জাতিক
0
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এবার ফিলিস্তিনি সুন্দরী

চলতি বছরের নভেম্বরে থাইল্যান্ডে বসতে যাচ্ছে মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৪তম আসর। এবার প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন প্রতিষ্ঠিত আইনজীবী ও মডেল নাদিন আইয়ুব। এর মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো কোনো ফিলিস্তিনি সুন্দরী এ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সিএনএন জানায়, মিস ইউনিভার্স অর্গানাইজেশন (MUO) এক বিবৃতিতে নাদিনের অংশগ্রহণ নিশ্চিত করেছে। বিবৃতিতে তাকে টিকে থাকা ও দৃঢ়তার প্রতীক হিসেবে উল্লেখ করা হয়। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১৩০টিরও বেশি দেশ ও অঞ্চলের সুন্দরীরা অংশ নেবেন। গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে।

নাদিন আইয়ুব ২০২২ সালে মিস ফিলিস্তিন নির্বাচিত হন। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, প্রথমবারের মতো মিস ইউনিভার্সে ফিলিস্তিনকে প্রতিনিধিত্ব করতে পারা তার জন্য এক বিশাল সম্মান। তিনি বলেন, “আমি ফিলিস্তিনি জনগণের কণ্ঠস্বর হতে চাই। বিশেষ করে গাজার নারী ও শিশুরা, যারা দুর্দশার মধ্যেও লড়ে যাচ্ছে, তাদের শক্তিমত্তা ও আশাবাদকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চাই।”

ফিলিস্তিনের এই অংশগ্রহণ এমন এক সময়ে আসছে, যখন গাজায় ইসরায়েলি অভিযানের নিন্দায় বিশ্বব্যাপী ক্ষোভ চলছে। ২০২৩ সাল থেকে চলমান সংঘাতে গাজায় ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে ফিলিস্তিনকে নতুন করে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে কয়েকটি দেশ। বর্তমানে ১৪৫টিরও বেশি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়া আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে। যুক্তরাজ্যও শর্তসাপেক্ষে এ ধরনের পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে।

ShareTweetSend

সর্বশেষ

পোষা বিড়াল হারিয়ে থানায় অভিযোগ গৃহবধূর; অবশেষে উদ্ধার করলো পুলিশ

লোকালয়ে ঢুকে নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীলতা বিকাশে পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুলে জমজমাট বিজ্ঞান মেলা

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী স্কোয়াড ঘোষণা

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

টাইম টিভির যুগপূর্তিতে বাংলাদেশি কমিউনিটির প্রশংসায় হেকিম জেফরি

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

পোষা বিড়াল হারিয়ে থানায় অভিযোগ গৃহবধূর; অবশেষে উদ্ধার করলো পুলিশ

পোষা বিড়াল হারিয়ে থানায় অভিযোগ গৃহবধূর; অবশেষে উদ্ধার করলো পুলিশ

সেপ্টেম্বর ৩০, ২০২৬
লোকালয়ে ঢুকে নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

লোকালয়ে ঢুকে নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

সেপ্টেম্বর ৩০, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.