• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

মালিবাগের সেই ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনায় গ্রেপ্তার ৪

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
অক্টোবর ১৭, ২০২৫
in বাংলাদেশ
0
মালিবাগের সেই ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনায় গ্রেপ্তার ৪

রাজধানীর মালিবাগে আলোচিত ফরচুন শপিংমলের শম্পা জুয়েলার্স থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর স্বর্ণ চুরির ঘটনার বিষয়ে বিস্তারিত জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। তাদের কাছ থেকে ১৯০ ভরি স্বর্ণ, ৯৩.৫ গ্রাম রুপা, নগদ ১ লাখ ৭৭ হাজার ২০০ টাকা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলো শম্পা জুয়েলার্সের বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ।

ডিবি কর্মকর্তারা জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় মূল অভিযুক্তদের শনাক্ত করে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এক পর্যায়ে চক্রের চারজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়। তাদের মধ্যে একজনের বাড়ির খড়ের গাদা থেকে দেড়শ ভরির বেশি স্বর্ণালংকার উদ্ধার করা হয়, আর অন্যদের কাছ থেকেও স্বর্ণ ও নগদ টাকা পাওয়া গেছে।

এর আগে গত বুধবার (৮ অক্টোবর) গভীর রাতে মালিবাগের ফরচুন শপিংমলের শম্পা জুয়েলার্সে এই চুরির ঘটনা ঘটে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, চোরচক্রের দুই সদস্য বোরকা পরে দোকানের শাটারের তালা কেটে প্রবেশ করে বিপুল পরিমাণ স্বর্ণ চুরি করে নেয়।

শম্পা জুয়েলার্সের মালিক জানান, দোকানে প্রায় ৪০০ ভরির মতো বিক্রয়ের জন্য রাখা স্বর্ণ এবং আরও ১০০ ভরি বন্ধকি স্বর্ণ ছিল। এছাড়া প্রায় ৪০ হাজার টাকার নগদ অর্থও ছিল, যা সবই চোরচক্র নিয়ে যায়।

এই ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। তবে ডিবির তৎপরতায় আংশিক স্বর্ণ উদ্ধার এবং চক্রের সদস্যদের গ্রেপ্তার হওয়ায় স্বর্ণ ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করেছেন।

Tags: #MalibaghGoldHeist #DhakaDBPolice #GoldTheftCase #ShampaJewellers #CrimeInDhaka #GoldRecovery #BangladeshPolice #HeistInvestigation #CriminalArrested #BreakingNews #dwnn #dwnnnews #Bangladesh
ShareTweetSend

সর্বশেষ

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিদায় সন্নিকটে, বিকল্প নেই

বাবা হলেন অভিনেতা পলাশ

দেশে রহস্যজনক প্রাণঘাতী ভাইরাস শনাক্ত, সতর্কবার্তা

অপরাজিত থেকেই ফাইনালে বাংলাদেশ

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন

মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি রুপি, আইসিসির ৬ হাজার কোটি!

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিদায় সন্নিকটে, বিকল্প নেই

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিদায় সন্নিকটে, বিকল্প নেই

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বাবা হলেন অভিনেতা পলাশ

বাবা হলেন অভিনেতা পলাশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.