• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

ভিনিসিয়ুসকে বর্ণবাদী আক্রমণের দায়ে স্পেনে পাঁচজনের দণ্ড

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
মে ২১, ২০২৫
in খেলাধুলা
0
ভিনিসিয়ুসকে বর্ণবাদী আক্রমণের দায়ে স্পেনে পাঁচজনের দণ্ড

ফুটবলে বর্ণবাদবিরোধী লড়াইয়ে এক ঐতিহাসিক জয় পেল স্পেন। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের দায়ে পাঁচজনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। এই রায় স্প্যানিশ ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো বর্ণবাদী আচরণকে ‘হেট ক্রাইম’ বা বিদ্বেষমূলক অপরাধ হিসেবে স্বীকৃতি দিল।

লা লিগা কর্তৃপক্ষ বুধবার (২১ মে) এক বিবৃতিতে জানায়, অভিযুক্ত পাঁচজনকে এক বছরের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থাৎ, তারা আগামী তিন বছরের মধ্যে আর কোনো অপরাধে জড়ালে তবেই এই সাজা কার্যকর হবে। সেই সঙ্গে তিন বছরের জন্য তাদের ফুটবল স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং প্রত্যেককে ১,০৮০ থেকে ১,৬২০ ইউরো পর্যন্ত অর্থদণ্ড দেওয়া হয়েছে।

২০২২ সালের সেপ্টেম্বরে রিয়াল ভায়াদলিদের বিপক্ষে ম্যাচে, মাঠ ছাড়ার সময় ভিনিসিয়ুসকে লক্ষ্য করে বর্ণবাদী গালি দেওয়া হয় ভায়াদলিদের জোসে জোরিয়ায়া স্টেডিয়ামে। ঘটনার পর লা লিগা নিজেই মামলার সূচনা করে, পরে এতে যুক্ত হয় রিয়াল মাদ্রিদ ক্লাব, ভিনিসিয়ুস নিজে এবং স্পেনের পাবলিক প্রসিকিউটরস অফিস। লা লিগা তাদের বিবৃতিতে বলেছে, “এই রায় স্পেনে খেলাধুলার জগতে বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে এক নজিরবিহীন মাইলফলক। এতদিন এমন আচরণকে শুধু নৈতিকভাবে নিন্দাযোগ্য বলা হতো, এবার তা আইনি পর্যায়ে হেট ক্রাইম হিসেবে গণ্য হলো।”

ভিনিসিয়ুস এর আগেও একাধিকবার স্পেনে বর্ণবাদের শিকার হয়েছেন। ২০২৩ সালে ভ্যালেন্সিয়ার মাঠে ঘটে যাওয়া এক ঘটনায় তিনজন সমর্থককে আট মাসের কারাদণ্ড দেয় আদালত। তখন ভিনিসিয়ুস বলেছিলেন, “আমি বর্ণবাদের শিকার নই, আমি বর্ণবাদীদের আতঙ্ক।”

মাঠের পারফরম্যান্সে যেমন দুর্দান্ত, তেমনি মাঠের বাইরেও বর্ণবাদের বিরুদ্ধে প্রতিরোধের অন্যতম প্রতীক হয়ে উঠেছেন ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি দুবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন এবং দুটি ফাইনালেই গোল করেছেন। এই রায় তাই শুধু একটি ফুটবল ম্যাচ বা খেলোয়াড়ের জয় নয়, এটি সামাজিক ন্যায়বিচারের এক শক্ত বার্তা: স্পেনে বর্ণবাদ আর বরদাস্ত করা হবে না।

ShareTweetSend

সর্বশেষ

বাংলাদেশ ও জাপানের মধ্যে ইপিএ স্বাক্ষর, রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা

এশিয়ার সেরা সিনেমার তালিকায় স্থান পেল বাংলাদেশের তিন সিনেমা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

জেমিনি চালিত নতুন সিরি আনছে অ্যাপল

এক নজরে দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সূচি

ভালোবাসা দিবসে আসছে ‘যে কথা হয়নি বলা’

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

বাংলাদেশ ও জাপানের মধ্যে ইপিএ স্বাক্ষর, রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা

বাংলাদেশ ও জাপানের মধ্যে ইপিএ স্বাক্ষর, রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা

ফেব্রুয়ারি ৬, ২০২৬
এশিয়ার সেরা সিনেমার তালিকায় স্থান পেল বাংলাদেশের তিন সিনেমা

এশিয়ার সেরা সিনেমার তালিকায় স্থান পেল বাংলাদেশের তিন সিনেমা

ফেব্রুয়ারি ৬, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.