• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ভারতে নতুন পাঠ্যবই : আকবরকে বর্বর, বাবরকে নির্মম বলে উল্লেখ

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
জুলাই ১৭, ২০২৫
in আন্তর্জাতিক
0
ভারতে নতুন পাঠ্যবই : আকবরকে বর্বর, বাবরকে নির্মম বলে উল্লেখ

ভারতবর্ষের ইতিহাসে মোগল শাসনামল বহুদিন ধরে একটি সোনালী অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে এসেছে। কিন্তু এবার সেই ইতিহাসে বদল ঘটাতে উদ্যোগ নিয়েছে ভারতের বিজেপি সরকার। ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি) কর্তৃক প্রকাশিত অষ্টম শ্রেণির নতুন পাঠ্যবই ‘এক্সপ্লোরিং সোসাইটি : ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ড’-এ মোগল সম্রাটদের চরিত্রায়নে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন।

এই বইয়ের এক অধ্যায়ের শিরোনাম রাখা হয়েছে ‘নোট অন সাম ডার্কার পিরিয়ডস ইন হিস্ট্রি’—অর্থাৎ ‘ইতিহাসের কিছু অন্ধকার অধ্যায়’। এতে যুদ্ধ, দমন-পীড়ন, শাসনকালীন নিষ্ঠুরতা ও সহিংসতার বিভিন্ন ঘটনা বিশেষভাবে তুলে ধরা হয়েছে। আগের সংস্করণে যেখানে আকবরকে ‘মহামতি’ বলে উল্লেখ করা হতো, সেখানে নতুন সংস্করণে তাকে একইসঙ্গে ‘সহিষ্ণু’ এবং ‘বর্বর’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। অপরদিকে তার পিতা বাবরকে বলা হয়েছে ‘নিষ্ঠুর নির্মম বিজেতা’।

বইটিতে উল্লেখ করা হয়েছে, বাবর একদিকে ছিলেন সংস্কৃতিমনস্ক ও বুদ্ধিজীবী, অন্যদিকে ছিলেন রক্তপিপাসু যোদ্ধা। তিনি বিভিন্ন শহর দখলের পর জনগণকে নির্মমভাবে হত্যা করেন, নারী ও শিশুদের দাসত্বে আবদ্ধ করেন এবং হত্যার পর মৃত মানুষের খুলি দিয়ে তোরণ নির্মাণ করেন। আকবর সম্পর্কেও বলা হয়েছে, তিনি চিতোরগড় অভিযানকালে ৩০ হাজার নিরস্ত্র নাগরিক হত্যার নির্দেশ দিয়েছিলেন এবং অমুসলিমদের উপর ‘জিজিয়া কর’ আরোপ করেছিলেন। এই কর ব্যবস্থাকে বইটিতে বর্ণনা করা হয়েছে এক ধরনের অর্থনৈতিক ও ধর্মীয় চাপ হিসেবে, যা অমুসলিমদের কাছে অসম্মানজনক ও ধর্মান্তরের প্ররোচক হয়ে উঠেছিল।

নবম মোগল সম্রাট আওরঙ্গজেবকে বর্ণনা করা হয়েছে একজন ‘নির্মম সামরিক শাসক’ হিসেবে, যিনি একের পর এক মন্দির ও গুরুদ্বার ধ্বংস করেছেন এবং সংখ্যালঘুদের উপর চরম দমন-পীড়ন চালিয়েছেন।

যদিও মোগলদের চরিত্রকে ‘নিষ্ঠুর’ হিসেবে উপস্থাপন করা হয়েছে, পাঠ্যবইটিতে একইসঙ্গে স্থান পেয়েছে ভারতীয় ভূখণ্ডে প্রতিরোধ, বীরত্ব ও সাংস্কৃতিক প্রাণচাঞ্চল্যতার ইতিহাস। বিশেষভাবে আলোচিত হয়েছে মারাঠা, অহম, রাজপুত ও শিখদের বীরত্বগাথা। পাশাপাশি উপজাতি গোষ্ঠী যেমন—জাট, ভিল, গোন্ড, সাঁওতাল ও কোচদের সাহসী প্রতিরোধ সংগ্রামের কথাও স্থান পেয়েছে, যারা নিজেদের অঞ্চল রক্ষায় কখনো পিছপা হননি।

ছত্রপতি শিবাজিকে এই বইয়ে চিত্রিত করা হয়েছে একজন ‘দুর্দান্ত কুশলী’ নেতা হিসেবে, যিনি হিন্দু মূল্যবোধের পতাকা তুলে ধরলেও অন্যান্য ধর্মের প্রতি সম্মান প্রদর্শনে পিছপা হননি। এ ছাড়াও নেত্রী আহিল্যাবাঈ হোলকার ও তারাবাঈ-এর নেতৃত্ব, সাংস্কৃতিক ও রাজনৈতিক অবদান গুরুত্বসহকারে আলোচিত হয়েছে।

এনসিইআরটি’র পাঠ্যক্রম পর্যালোচনার সদস্য মাইকেল ড্যানিনো বলেছেন, এই বইয়ের উদ্দেশ্য মোগলদের ‘দানব’ হিসেবে তুলে ধরা নয়, বরং ইতিহাসের বাস্তব চিত্র শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী বিএল ভার্মাও বলেন, “মোগলরা বহু বছর ভারতে শাসন করেছে। সেই সময়কার ঘটনা জানার অধিকার নতুন প্রজন্মের রয়েছে। সবাইকে সত্য মেনে নিতে হবে।”

তবে ইতিহাসবিদ ও বিশ্লেষকরা এই উদ্যোগকে ‘রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ইতিহাস পুনর্লিখনের প্রয়াস’ বলে সমালোচনা করছেন। তাদের মতে, ইতিহাস পুনর্লিখনের সময় নিরপেক্ষতা ও গবেষণানির্ভরতা বজায় রাখা জরুরি, যাতে অতীত বিভাজনের নয়, বরং সংহতির উৎস হয়ে উঠতে পারে।

ShareTweetSend

সর্বশেষ

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

৮৪ দেশে বাংলাদেশের পতাকা ওড়ানো নাজমুন নাহার পেলেন ইউএস-বাংলার স্বীকৃতি

যে কারণে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট

সাড়ে ৬ কোটি রুপিতে লাহোরে মোস্তাফিজ

এপস্টেইন ফাইল কী, কেন বিশ্বজুড়ে এত তোলপাড়

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

ফেব্রুয়ারি ৫, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.