• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

ব্যালন ডি’অর জয়ের পর দেম্বেলেকে প্রথম শুভেচ্ছা জানান মেসি

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ২৭, ২০২৫
in খেলাধুলা
0
ব্যালন ডি’অর জয়ের পর দেম্বেলেকে প্রথম শুভেচ্ছা জানান মেসি

ব্যালন ডি’অরের মঞ্চে লামিনে ইয়ামালকে ৩২১ পয়েন্টে হারিয়ে যখন বিশ্বের সেরা খেলোয়াড়ের মুকুট মাথায় তুললেন উসমান দেম্বেলে, তখনই বাজল এক চিরচেনা নোটিফিকেশন। সেটি আসছিল লিওনেল মেসির কাছ থেকে—প্রথম শুভেচ্ছা বার্তাটি পাঠিয়েছিলেন এই আর্জেন্টাইন কিংবদন্তিই।

জয়ের পর ফ্রান্স ফুটবল ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে দেম্বেলে জানান, ‘প্রথম শুভেচ্ছা পাঠান মেসি। এরপর জাভি, লুইস সুয়ারেজসহ আরও অনেক প্রাক্তন বার্সা সতীর্থ অভিনন্দন জানান।’ তবে ব্যালন ডি’অর তার কাছে কোনো আবেশ নয়। দেম্বেলে বলেন, ‘শৈশবে ভেবেছিলাম। কিন্তু বড় হওয়ার পর আর ভাবিনি এটি জিতব। লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন্স লিগ জয় করা, এরপর যা আসে।’

বার্সায় থাকা অবস্থায় একের পর এক চোটে ভুগেছেন তিনি। ২০১৯–২০ মৌসুমে খেলতে পেরেছিলেন মাত্র পাঁচ ম্যাচ। সেই কঠিন সময়ই তাকে নতুন করে গড়ে তোলে। তার ভাষায়, ‘ফুটবলে নিজের সামর্থ্য নিয়ে সন্দেহ করিনি কখনো। শুধু শরীরটা সাড়া দিচ্ছিল না। এখন বয়স ২৮, নিজের শরীরকে ভালোভাবে চিনি।’

গত মৌসুমে তার খেলার ধরনেই এসেছে বদল। উইঙ্গার থেকে ‘ফ্রি ফরওয়ার্ড’ হয়ে ওঠার কৃতিত্ব তিনি দেন কোচ লুইস এনরিকেকে। ‘আমাকে অনেক স্বাধীনতা দিয়েছেন। মাঝে মাঝে ফালস নাইন হিসেবেও খেলি। জায়গা খুঁজে বের করার চেষ্টা করি, স্পেস খুঁজি।’

সমালোচনা আর ব্যর্থতার দিনগুলোকে পাত্তা দেন না দেম্বেলে। সোজাসাপ্টা বলেন, ‘ক্ষমা করবেন, কিন্তু আমি পাত্তা দিইনি! যে যেমনটা ভেবেছে, সেটি তাদের ব্যাপার।’ তবে তার কাছে ব্যালন ডি’অর মানে শুধু ব্যক্তিগত সাফল্য নয়—বরং লড়াই, সংগ্রাম আর অধ্যবসায়ের পুরস্কার। আর সেই সোনালি পথচলার প্রথম আলো এসে পৌঁছেছিল এক পুরনো সতীর্থের কাছ থেকেই—লিওনেল মেসি।

ShareTweetSend

সর্বশেষ

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

৮৪ দেশে বাংলাদেশের পতাকা ওড়ানো নাজমুন নাহার পেলেন ইউএস-বাংলার স্বীকৃতি

যে কারণে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট

সাড়ে ৬ কোটি রুপিতে লাহোরে মোস্তাফিজ

এপস্টেইন ফাইল কী, কেন বিশ্বজুড়ে এত তোলপাড়

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

ফেব্রুয়ারি ৫, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.