• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

ব্যালন ডি’অরের তালিকায় স্থান না পেয়ে রোনালদো, ‘এটা মনগড়া পুরস্কার’

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
আগস্ট ১০, ২০২৫
in খেলাধুলা
0
ব্যালন ডি’অরের তালিকায় স্থান না পেয়ে রোনালদো, ‘এটা মনগড়া পুরস্কার’

২০২৫ সালের ব্যালন ডি’অরের প্রাথমিক তালিকায় জায়গা হয়নি পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বের সেরা ফুটবলারের এই মর্যাদাপূর্ণ পুরস্কারের মনোনয়ন থেকে বাদ পড়লেন আল নাসরের এই তারকা। এ বছর ইউরোপের শীর্ষ পাঁচ লিগের বাইরে থাকা কোনো খেলোয়াড়ই ৩০ জনের শর্টলিস্টে নেই। ফলে শুধু রোনালদোই নন, বাদ পড়েছেন লিওনেল মেসিও।

পাঁচবার ব্যালন ডি’অর জয়ী রোনালদো সাম্প্রতিক বছরগুলোতে এ পুরস্কার নিয়ে সমালোচনামুখর। গত বছর ম্যানচেস্টার সিটির রদ্রিকে ভিনিসিয়ুস জুনিয়রের চেয়ে এগিয়ে দিয়ে জয়ী ঘোষণা করায় তিনি ব্যালন ডি’অরকে ‘বিশ্বাসযোগ্যতাহীন’ বলেছিলেন। সম্প্রতি ৪০ বছর বয়সী রোনালদো আল নাসরের সঙ্গে আরও দুই বছরের চুক্তি নবায়ন করেছেন। তার পরবর্তী বড় লক্ষ্য ২০২৬ সালের বিশ্বকাপ, যেখানে ভালো পারফরম্যান্সের মাধ্যমে হয়তো আবারও মনোনয়নের দৌড়ে ফিরতে পারেন তিনি।

যদিও ২০২৫ সালে পর্তুগাল নেশন্স লিগ জিতেছে, রোনালদোর বদলে মনোনয়ন পেয়েছেন তার তিন সতীর্থ—নুনো মেন্ডেস, জোয়াও নেভেস ও ভিতিনিয়া। তবে তাদের এই স্বীকৃতি মূলত এসেছে চ্যাম্পিয়নস লিগ জয়ী প্যারিস সেইন্ট-জার্মেইর হয়ে অসাধারণ পারফরম্যান্সের কারণে।

শুক্রবার Sport.tv-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ বছরের ব্যালন ডি’অর নিয়ে প্রশ্ন করা হলে রোনালদোর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া ছিল—“না, এটা আমার জন্য একপ্রকার মনগড়া পুরস্কার।” অন্য মনোনীতদের পক্ষ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া আসেনি। স্প্যানিশ মাধ্যম COPE জানিয়েছে, রিয়াল মাদ্রিদ অফিসিয়ালি ব্যালন ডি’অর নিয়ে কোনো মন্তব্য করবে না।

এদিকে এবারের দৌড়ে এগিয়ে আছেন বার্সেলোনার লামিনে ইয়ামাল ও পিএসজির ওসমান দেম্বেলে। গত বছরের জয়ী রদ্রি হাঁটুর চোটে প্রায় পুরো মৌসুম মাঠের বাইরে ছিলেন, ফলে কয়েক বছরের মধ্যে এবারই প্রথম একজন নতুন বিজয়ীর দেখা মিলতে পারে।

ShareTweetSend

সর্বশেষ

ধার করা পোশাকে ও বিনা বেতনে সড়কে মানুষের প্রাণ বাঁচাচ্ছেন শফিউল

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি

জন্মনিয়ন্ত্রণ বড়ি লাল বা গোলাপি রঙ করে ইয়াবা হিসেবে বিক্রি: এক চাঞ্চল্যকর প্রতারণার জাল

পোষা বিড়াল হারিয়ে থানায় অভিযোগ গৃহবধূর; অবশেষে উদ্ধার করলো পুলিশ

লোকালয়ে ঢুকে নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীলতা বিকাশে পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুলে জমজমাট বিজ্ঞান মেলা

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

ধার করা পোশাকে ও বিনা বেতনে সড়কে মানুষের প্রাণ বাঁচাচ্ছেন শফিউল

ধার করা পোশাকে ও বিনা বেতনে সড়কে মানুষের প্রাণ বাঁচাচ্ছেন শফিউল

অক্টোবর ১, ২০২৬
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি

অক্টোবর ১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.