• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বিনোদন

ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
নভেম্বর ১৪, ২০২৫
in বিনোদন
0
ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া

জনপ্রিয় পরিচালক কাজল আরেফিন অমি নির্মিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ বর্তমানে জমে উঠেছে। কাবিলা, হাবু, পাশা—তাদের পরিচিত ব্যাচেলর ফ্ল্যাটে ফিরেছে নেহাল। সঙ্গে যুক্ত হয়েছে জাকিরও। এবার আরও নতুন চমক হিসেবে সিরিজটিতে যোগ দিচ্ছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।

কয়েকদিন আগে নিজের ফেসবুকে অমি রহস্য জাগিয়ে লিখেছিলেন, ‘ব্যাচেলর পয়েন্টে হ্যাতে কে?’ অবশেষে সেই রহস্যের সমাধান মিলেছে বৃহস্পতিবার সন্ধ্যায় তার প্রকাশিত পোস্টারের মাধ্যমে। সেখানে জানানো হয়, নতুন চরিত্রে দেখা যাবে স্পর্শিয়াকে।

ব্যাচেলর পয়েন্টে যুক্ত হওয়া প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, “গত কয়েক বছর সিরিয়াস জনরায় কাজ করেছি। এবার চাচ্ছিলাম ফান-কমেডি বা কালারফুল কিছু করতে, যাতে আরও বেশি দর্শকের সঙ্গে যুক্ত হতে পারি। ব্যাচেলর পয়েন্ট টিম থেকে কল পাওয়ামাত্রই হ্যাঁ বলে দিই। সিরিজটি একটি ব্র্যান্ড, সবার কাছে জনপ্রিয়। অমি ভাইয়ের সঙ্গে এই প্রথম কাজ করছি—তিনি অত্যন্ত মেধাবী নির্মাতা। আশা করছি, আমাদের কাজটি দর্শকদের আরও কাছাকাছি নিয়ে যাবে।”

নির্মাতা কাজল আরেফিন অমি জানান, “ব্যাচেলর পয়েন্টে সাধারণত পুরুষ চরিত্র বেশি থাকে। তবে ফিমেল চরিত্রগুলো সবসময়ই দর্শকের কাছে জনপ্রিয় হয়েছে। গল্পের প্রয়োজনেই মনে হয়েছে, সিজন ৫-এ নতুন একজন নারী চরিত্র দরকার। সেই ভাবনা থেকেই স্পর্শিয়াকে নেওয়া। আমি চাই তার চরিত্রটি দর্শকদের কাছে চমক হিসেবে আসুক এবং বাস্তবসম্মত মনে হোক। তার কারো সঙ্গে জুটি হবে কিনা—তা দর্শক নেক্সট এপিসোডগুলোতে জানতে পারবেন।”

সিরিয়ালটিতে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, ইরফান মৃধা শিবলু, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ। ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ, এবং পরবর্তীতে চ্যানেল আই ও বুম ফিল্মস–এর ইউটিউব চ্যানেলেও।

ShareTweetSend

সর্বশেষ

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিদায় সন্নিকটে, বিকল্প নেই

বাবা হলেন অভিনেতা পলাশ

দেশে রহস্যজনক প্রাণঘাতী ভাইরাস শনাক্ত, সতর্কবার্তা

অপরাজিত থেকেই ফাইনালে বাংলাদেশ

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন

মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি রুপি, আইসিসির ৬ হাজার কোটি!

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিদায় সন্নিকটে, বিকল্প নেই

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিদায় সন্নিকটে, বিকল্প নেই

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বাবা হলেন অভিনেতা পলাশ

বাবা হলেন অভিনেতা পলাশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.