• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home অন্যান্য

বিশ্ব বাঘ দিবস আজ

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুলাই ২৯, ২০২৫
in অন্যান্য
0
বিশ্ব বাঘ দিবস আজ

আজ মঙ্গলবার, ২৯ জুলাই, বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘বিশ্ব বাঘ দিবস’। বনের রাজা সিংহ হলেও বাঘের আধিপত্যে কাঁপে গোটা জঙ্গল। গায়ে ডোরা দাগ, তীক্ষ্ণ দৃষ্টি ও নিখুঁত শিকার দক্ষতায় সে প্রকৃতির অন্যতম শ্রেষ্ঠ শিকারি। বাঘ শুধু একটি বন্যপ্রাণী নয়, বহু সংস্কৃতির গুরুত্বপূর্ণ প্রতীক ও কল্পনার অবিচ্ছেদ্য অংশ। তার গর্জন যেন প্রকৃতির রাজত্বে এক আধিপত্যের ঘোষণা।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, এই দুর্ধর্ষ প্রাণীটি এখন পৃথিবীর সবচেয়ে সংকটাপন্ন বন্যপ্রাণীর তালিকায় শীর্ষে অবস্থান করছে। আবাসস্থল ধ্বংস, খাদ্যের অভাব ও চোরাশিকারিদের অব্যাহত হামলায় দ্রুত হ্রাস পাচ্ছে বাঘের সংখ্যা। যাদের গর্জনে একসময় কাঁপত বনাঞ্চল, আজ তারাই টিকে থাকার সংগ্রামে হেরে যাচ্ছে। অনেক দেশে বাঘ ইতোমধ্যে বিলুপ্তপ্রায় প্রাণীর তকমা পেয়েছে, আর যারা বেঁচে আছে, তারাও অনিরাপদ ও সীমিত বনাঞ্চলে বিচরণ করছে। বাঘ শুধু প্রয়োজন নয়, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এক অপরিহার্য প্রাণী। সেই গুরুত্বকে সামনে রেখেই প্রতিবছর পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস।

একসময় পৃথিবীতে বাঘের ৯টি উপপ্রজাতি থাকলেও, শতাধিক বছর আগে এর মধ্যে ৩টি বিলুপ্ত হয়ে যায়। বর্তমানে পৃথিবীতে ছয়টি উপপ্রজাতির বাঘ টিকে আছে। বাংলাদেশের গর্ব ‘রয়েল বেঙ্গল টাইগার’ এই ছয়টির মধ্যে অন্যতম। এই বাঘ শুধু বাংলাদেশ নয়, ভারত, নেপাল ও ভুটানের বনাঞ্চলেও দেখা মেলে। বাংলাদেশের সুন্দরবন হচ্ছে এই বাঘের প্রধান আশ্রয়স্থল, যা নোনা জলের বাদাবনে ঘেরা এক অনন্য বাসস্থান। সুন্দরবনের বাঘ অন্যান্য অঞ্চলের বাঘের চেয়ে আলাদা বৈশিষ্ট্যের অধিকারী।

বাঘ রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০১০ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে বাঘ থাকা দেশগুলো অংশ নেয়। সেখান থেকেই ২৯ জুলাইকে বিশ্ব বাঘ দিবস ঘোষণা করা হয় এবং ২০২২ সালের মধ্যে বিশ্বে বাঘের সংখ্যা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দেওয়া হয়। এই লক্ষ্য পূরণে ভারত, নেপাল ও ভুটান যথেষ্ট অগ্রগতি অর্জন করলেও বাংলাদেশ এখনও পিছিয়ে। গবেষকদের মতে, এর মূল কারণ বনভূমির ক্রমাগত হ্রাস ও চোরাশিকারিদের নিয়ন্ত্রণে ব্যর্থতা।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বাঘ দিবস পালিত হচ্ছে নানা কর্মসূচির মধ্য দিয়ে। এবারের প্রতিপাদ্য— ‘বাঘের সংখ্যা বৃদ্ধি, সুন্দরবনের সমৃদ্ধি’। এই দিবসের মূল লক্ষ্য হলো জনসচেতনতা বৃদ্ধি, নীতিনির্ধারক, বিজ্ঞানী, স্থানীয় জনগোষ্ঠী ও পরিবেশকর্মীদের সম্মিলিত প্রচেষ্টা জোরদার করা এবং বাঘ সংরক্ষণের কার্যকর পদক্ষেপ গ্রহণ।

ShareTweetSend

সর্বশেষ

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, মুক্তি ঈদে

ইন্দোনেশিয়ার কাছে ৯–২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ধার করা পোশাকে ও বিনা বেতনে সড়কে মানুষের প্রাণ বাঁচাচ্ছেন শফিউল

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি

জন্মনিয়ন্ত্রণ বড়ি লাল বা গোলাপি রঙ করে ইয়াবা হিসেবে বিক্রি: এক চাঞ্চল্যকর প্রতারণার জাল

পোষা বিড়াল হারিয়ে থানায় অভিযোগ গৃহবধূর; অবশেষে উদ্ধার করলো পুলিশ

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, মুক্তি ঈদে

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, মুক্তি ঈদে

অক্টোবর ১, ২০২৬
ইন্দোনেশিয়ার কাছে ৯–২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ইন্দোনেশিয়ার কাছে ৯–২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

অক্টোবর ১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.