• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home প্রযুক্তি

বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে শঙ্কা, বাংলাদেশেও সতর্কতা জারি

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
অক্টোবর ২২, ২০২৬
in প্রযুক্তি
0
বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে শঙ্কা, বাংলাদেশেও সতর্কতা জারি

ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত প্রোগ্রামিং প্রযুক্তি পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে। এসব ত্রুটির সুযোগ নিয়ে সাইবার হামলাকারীরা ব্যবহারকারীর পরিচয় যাচাই ছাড়াই দূর থেকে সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে। এ ঝুঁকির কারণে বিশ্বজুড়ে বিভিন্ন সরকারি সংস্থা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ‘পিএইচপি২শেল’ (PHP2Shell) নামে পরিচিত এ নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় বাংলাদেশেও সতর্কতা জারি করেছে সরকারের সাইবার নিরাপত্তাবিষয়ক সংস্থা বিজিডি ই-গভ সার্ট।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রকাশিত এক নিরাপত্তা বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জানানো হয়। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রথমে তাদের সার্ভারের কোথায় কোথায় পিএইচপি ব্যবহার করা হচ্ছে, তার পূর্ণাঙ্গ তালিকা তৈরি করার পরামর্শ দেওয়া হয়েছে। এরপর ব্যবহৃত পিএইচপির সংস্করণগুলো শনাক্ত করে সেগুলো সংশ্লিষ্ট নিরাপত্তা ত্রুটির ঝুঁকিতে রয়েছে কি না, তা যাচাই করতে বলা হয়েছে।

বিজিডি ই-গভ সার্টের বিজ্ঞপ্তিতে সিভিই-২০২৬-১০৯৬১৮ ও সিভিই-২০২৬-১০৯৬১৯ নম্বরের দুটি নিরাপত্তা ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে। ত্রুটি দুটি কাজে লাগিয়ে আক্রমণকারীরা ঝুঁকিপূর্ণ সার্ভারে দূর থেকে ক্ষতিকর কোড চালাতে পারে। এর ফলে সার্ভারের নিয়ন্ত্রণ হারানো, গুরুত্বপূর্ণ তথ্য চুরি, ওয়েবসাইটের কার্যক্রম ব্যাহত হওয়া এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ডিজিটাল সেবায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পিএইচপি-এফপিএম, মড-পিএইচপি ব্যবহারকারী অ্যাপাচি, পিএইচপি-সিজিআই, ফ্রাঙ্কেনপিএইচপি ও লাইটস্পিডভিত্তিক সার্ভারগুলো বিশেষভাবে পরীক্ষা করা প্রয়োজন। পাশাপাশি কনটেইনার, শেয়ারড হোস্টিং এবং পিএইচপি দিয়ে তৈরি বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশনও পর্যালোচনার পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ঝুঁকিপূর্ণ সংস্করণ শনাক্ত করে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে হবে।

পিএইচপি ওয়েবসাইটের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত একটি জনপ্রিয় প্রোগ্রামিং প্রযুক্তি। সরকারি ওয়েব পোর্টাল, অনলাইন সেবা, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং ই-কমার্স প্ল্যাটফর্মসহ বিভিন্ন ডিজিটাল সেবায় এর ব্যবহার রয়েছে। ফলে কোনো সার্ভারে এ ধরনের নিরাপত্তা ত্রুটি থাকলে সংশ্লিষ্ট ওয়েবসাইটের তথ্য, ব্যবহারকারীর গোপনীয়তা ও সেবার ধারাবাহিকতা হুমকির মুখে পড়তে পারে। তাই সম্ভাব্য সাইবার হামলা প্রতিরোধে সার্ভারের নিরাপত্তা যাচাই, সফটওয়্যার হালনাগাদ এবং প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

Tags: CyberAttackCyberSecurityDataSecuritydwnnPHPPHP2Shell
ShareTweetSend

সর্বশেষ

ইন্টারনেট বন্ধ থাকলেও নির্দিষ্ট সময়ে যাবে মেসেজ, হোয়াটসঅ্যাপে আসছে নতুন সুবিধা

‘তখন মোবাইল থাকলে বাপ্পারাজের দুষ্টুমিগুলো ভাইরাল হতো’: ওমর সানী

বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে শঙ্কা, বাংলাদেশেও সতর্কতা জারি

মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা খুলে প্রবাসী আয় বাড়ানোর উদ্যোগ

‘কথা ও কাজের মিল রাখতে পারছি না’, আফগানিস্তানের কাছে হারের পর হৃদয়

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’-এ সেরা অভিনেতার সম্মাননা পেলেন মামুনুন ইমন

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

ইন্টারনেট বন্ধ থাকলেও নির্দিষ্ট সময়ে যাবে মেসেজ, হোয়াটসঅ্যাপে আসছে নতুন সুবিধা

ইন্টারনেট বন্ধ থাকলেও নির্দিষ্ট সময়ে যাবে মেসেজ, হোয়াটসঅ্যাপে আসছে নতুন সুবিধা

অক্টোবর ২২, ২০২৬
‘তখন মোবাইল থাকলে বাপ্পারাজের দুষ্টুমিগুলো ভাইরাল হতো’: ওমর সানী

‘তখন মোবাইল থাকলে বাপ্পারাজের দুষ্টুমিগুলো ভাইরাল হতো’: ওমর সানী

অক্টোবর ২২, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.