বিশ্বকাপ শুরুর একদিন আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হয় আর্জেন্টিনা। বুধবার (১০ জুন) মার্কিন যুক্তরাষ্ট্রের জন হেয়ার স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টায় অনুষ্ঠিত এই ম্যাচে ৩-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে বিশ্বকাপজয়ী দলটি।
প্রথমার্ধে আর্জেন্টিনা ১-০ গোলে এগিয়ে ছিল। বিরতির পর মাঠে নেমেই মেসি পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দাঁড় করান ২-০ তে। ৭২ মিনিটে আবারও মেসি গোল করলে স্কোরলাইন হয় ৩-০। পরে ৮৬ মিনিটে থিয়াগো আলমাডার গোলে জয় আরও নিশ্চিত হয়।
ম্যাচের শুরুতে আইসল্যান্ডের পাল্টা আক্রমণে কিছুটা সতর্ক হয়েছিল আর্জেন্টিনা। এলার্টসনের শট ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে রক্ষা পায় তারা। এরপর দ্রুত নিয়ন্ত্রণ নেয় দলটি। প্রথমার্ধে আক্রমণভাগে সবচেয়ে সক্রিয় ছিলেন নিকো পাজ। তার সৃজনশীল পাসিং ও গতিশীলতা বারবার আইসল্যান্ডের রক্ষণে অস্বস্তি তৈরি করে। তবে কয়েকটি সুযোগ গোলমুখে রূপান্তরিত করতে পারেনি দলটি।
মাঝেমধ্যে আইসল্যান্ডও দীর্ঘ বল ও থ্রো-ইন দিয়ে চাপ তৈরির চেষ্টা করলেও আর্জেন্টিনার সুসংগঠিত রক্ষণভাগ সহজেই তা প্রতিহত করে। প্রথমার্ধের শেষ দিকে সিমিওন ও নিকো পাজের নেওয়া শট আইসল্যান্ডের গোলরক্ষক ঠেকে দিলেও আক্রমণের গতি বাড়িয়েছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে মেসি মাঠে নামার পর দলের আত্মবিশ্বাস আরও বেড়ে যায় এবং ধারাবাহিক আক্রমণের মাধ্যমে তারা সহজেই জয় নিশ্চিত করে।



