• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুন ২৪, ২০২৬
in খেলাধুলা
0
বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা

বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে ফিফা। নকআউট পর্ব শুরু হতে মাত্র কয়েক দিন বাকি থাকতেই পেনাল্টি শুটআউটের আগে ব্যবহৃত কয়েন টসের নিয়ম বদলানোর প্রস্তাব দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। বর্তমানে কোনো নকআউট ম্যাচ নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের পরও সমতায় শেষ হলে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। তার আগে রেফারি দুই দলের অধিনায়কদের নিয়ে দুটি আলাদা কয়েন টস করেন—একটিতে ঠিক হয় কোন প্রান্তে পেনাল্টি নেওয়া হবে, আর অন্যটিতে নির্ধারিত হয় কোন দল প্রথম শট নেবে।

ফিফার মতে, এই ব্যবস্থায় কোনো কোনো দল একসঙ্গে দুটি সুবিধাই পেয়ে যেতে পারে, অর্থাৎ একটি দল যদি দুই টসেই জিতে যায়, তাহলে তারা প্রথম শট নেওয়ার পাশাপাশি নিজেদের পছন্দের প্রান্তও বেছে নিতে পারে, যাতে প্রতিপক্ষ তুলনামূলকভাবে কিছুটা অসুবিধায় পড়ে। এই কারণেই নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে ফিফা। নতুন প্রস্তাব অনুযায়ী, ভবিষ্যতে দুটির পরিবর্তে মাত্র একটি কয়েন টস হবে। সেই টসে জয়ী অধিনায়ক দুটি সুবিধার মধ্যে একটি বেছে নিতে পারবেন—প্রথম শট নেওয়ার অধিকার অথবা কোন প্রান্তে টাইব্রেকার হবে তা নির্ধারণ। অন্য সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে পাবে প্রতিপক্ষ দল, ফলে দুই দলের মধ্যে ভারসাম্য বজায় থাকবে এবং কোনো দল অতিরিক্ত সুবিধা পাবে না।

২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্বের টাইব্রেকারেও পরিবর্তন আনা হয়েছে। আগে দুই বা ততোধিক দলের পয়েন্ট সমান হলে প্রথমে দেখা হতো গোল ব্যবধান, কিন্তু এবার প্রথম গুরুত্ব দেওয়া হচ্ছে মুখোমুখি ম্যাচের ফলাফলে। এরপর বিবেচনায় আসবে মুখোমুখি ম্যাচের গোল ব্যবধান ও গোলসংখ্যা। ফিফার এই নতুন নিয়মের প্রভাব ইতোমধ্যে দেখা গেছে—গোল ব্যবধানে এগিয়ে থাকলেও মুখোমুখি ফলাফলে পিছিয়ে থাকার কারণে কয়েকটি দল গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।

তবে টাইব্রেকারের কয়েন টস সংক্রান্ত নতুন প্রস্তাব এখনো কার্যকর হয়নি। এটি বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) অনুমোদন প্রয়োজন। অনুমোদন মিললে নকআউট পর্ব শুরু হওয়ার আগেই বিশ্বকাপে নতুন নিয়ম চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারের আসরে ইতোমধ্যে ৪৮ দলের সম্প্রসারিত আসর, অতিরিক্ত পানিবিরতি এবং কিছু নতুন শৃঙ্খলাবিষয়ক নিয়ম আলোচনায় এসেছে, আর টাইব্রেকারের নিয়ম পরিবর্তনের প্রস্তাব নতুন করে ফুটবল অঙ্গনে বাড়তি আলোচনা তৈরি করেছে। বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায় শুরুর আগে মাঠের খেলার পাশাপাশি নিয়মের পরিবর্তন নিয়েও এখন জোর আলোচনা চলছে ফুটবল বিশ্বে।

Tags: dwnnFIFAPenaltyShootoutTiebreakerRuleWorldCup2026
ShareTweetSend

সর্বশেষ

আয়ারল্যান্ডের আকাশে ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে জরুরি অবস্থা: যুক্তরাজ্যে প্রত্যাবর্তন

হংকংয়ে জনপ্রিয় মডেল অ্যাবি চই হত্যাকাণ্ড: নৃশংসতার ভয়াবহ চিত্র

রাশিয়ায় প্লেগ গবেষণাগারের কর্মীর রহস্যজনক মৃত্যু: কোয়ারেন্টাইন ও সতর্কতা

গ্লিচে ৮৬ বার বলল ‘আমি ব্যর্থ’ জেমিনি

১৫ বছরে ২,৫০০ প্রাণ বাঁচালেন রবি

হিমাচলে আন্তর্জাতিক মিডিয়া ফেস্টে বাংলাদেশের ঐতিহ্য-সংস্কৃতি তুলে ধরলেন শিক্ষার্থীরা

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

আয়ারল্যান্ডের আকাশে ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে জরুরি অবস্থা: যুক্তরাজ্যে প্রত্যাবর্তন

আয়ারল্যান্ডের আকাশে ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে জরুরি অবস্থা: যুক্তরাজ্যে প্রত্যাবর্তন

অক্টোবর ৮, ২০২৬
হংকংয়ে জনপ্রিয় মডেল অ্যাবি চই হত্যাকাণ্ড: নৃশংসতার ভয়াবহ চিত্র

হংকংয়ে জনপ্রিয় মডেল অ্যাবি চই হত্যাকাণ্ড: নৃশংসতার ভয়াবহ চিত্র

অক্টোবর ৮, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.