শবনম ফারিয়া বিয়ের পিঁড়িতে বসলেন আবারও। আলোচিত এই মডেল ও অভিনয়শিল্পীর পাত্রের নাম তানজিম তৈয়ব, তিনি রাজশাহীর সন্তান। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর ঢাকার মাদানী অ্যাভিনিউয়ের মসজিদ আল মুস্তাফায় ঘনিষ্ঠ বন্ধু ও নিকট আত্মীয়দের উপস্থিতিতে তাদের আকদ সম্পন্ন হয়। বর্তমানে তানজিম তৈয়ব বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। এর আগে তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে শবনম ফারিয়া ভালোবেসে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন। সে সময় অপু একটি বেসরকারি বিপণন সংস্থায় জ্যেষ্ঠ ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন।



